৯৭/৫২. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি জান্নাতে সম্মানিত পূত-পবিত্র কাতিব ফেরেশতাদের সঙ্গে থাকবে। অতএব, তোমাদের (সুললিত) কণ্ঠ দ্বারা কুরআনকে সৌন্দর্যমণ্ডিত কর।
সহিহ বুখারী : ৭৫৪৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৪৮
إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ لَهُ إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ لِلصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ فَإِنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم
আবূ সা'ঈদ খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান ইবনু আবু সা'সা'আ (রহঃ)-কে বললেন, “আমি তোমাকে দেখেছি, তুমি বকরী পাল ও ময়দানকে ভালোবাস। সুতরাং তুমি যখন বকরীর পাল কিংবা ময়দানে থাকবে, তখন সালাতের জন্য উচ্চৈঃস্বরে আজান দেবে। কারণ মুয়াজ্জিনের আজানের স্বর যতদূর পৌঁছবে, তত দূরের জিন, ইনসান, অন্যান্য জিনিস যারাই শুনবে, কেয়ামতের দিন তারা তার স্বপক্ষে সাক্ষ্য দেবে।” আবু সাঈদ (রাঃ) বলেন, “আমি এটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি।”
আধুনিক প্রকাশনী- ৭০২৮, ইসলামিক ফাউন্ডেশন- ৭০৩৯
