১০/৯৪. অধ্যায়ঃ

সালাতের মধ্যে কোন কিছু ঘটলে বা কোন কিছু দেখলে বা কিবলার দিকে থুথু দেখলে, সে দিকে তাকানো।

وَقَالَ سَهْلٌ الْتَفَتَ أَبُو بَكْرٍ ؓ فَرَأَى النَّبِيَّ ﷺ.সাহল (রহ.) বলেছেন, আবূ বকর (রা.) তাকালেন এবং নবী (ﷺ)-কে দেখলেন।"

ফজরের সালাত: কাতারবদ্ধ সাহাবীদের দেখে নবী (صلى الله عليه وسلم)-এর হাসি

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسٌ، قَالَ بَيْنَمَا الْمُسْلِمُونَ فِي صَلاَةِ الْفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ، فَتَبَسَّمَ يَضْحَكُ، وَنَكَصَ أَبُو بَكْرٍ رضى الله عنه عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الْخُرُوجَ، وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ، فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلاَتَكُمْ، فَأَرْخَى السِّتْرَ، وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ‏.‏

আনাস ইব্‌নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বললেন, মুসলমানগণ ফজরের সালাতে রত। এ সময় আল্লাহর রসূল (ﷺ) আয়েশা (রাঃ)-এর হুজরার পর্দা উঠালে তাঁরা চমকে উঠলেন। তিনি তাঁদের দিকে তাকিয়ে দেখলেন, তাঁরা কাতারবদ্ধ হয়ে আছেন। তা দেখে তিনি মুচকি হাসলেন।আবু বকর (রাঃ) তাঁর ইমামতের স্থান ছেড়ে দিয়ে কাতারে শামিল হওয়ার জন্য পিছিয়ে আসতে চাইলেন। তিনি মনে করেছিলেন, আল্লাহর রসূল (ﷺ) বের হতে চান। মুসলিমগণও সালাত ছেড়ে দিতে উদ্যত হয়েছিলেন। তিনি ইঙ্গিতে তাঁদের বললেন, তোমরা তোমাদের সালাত পুরো কর। অতঃপর তিনি পর্দা ফেলে দিলেন। এ দিনেরই শেষে তাঁর ওফাত হয় [১]।

[১] অর্থাৎ তাঁর ইন্‌তিকালের বিষয়টি শেষ প্রহরে সকলের নিকট সুনিশ্চিতভাবে প্রতীয়মান হয় । কেননা , ঐতি-হাসিকগণ এ ব্যাপারে একমত যে , রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিনের প্রথম প্রহরে ইন্‌তিকাল করেছেন । তাই এ হাদীসের ব্যাখ্যা এভাবেই করা যায় ।

সহিহ বুখারী হাদিস ৭৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর ওফাতের দিনের একটি আবেগপূর্ণ ঘটনা এসেছে। মুসলমানরা ফজরের সালাতে ছিলেন। তখন আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) আয়িশা (রাঃ)-এর হুজরার পর্দা উঠিয়ে তাঁদের দিকে তাকালেন। তিনি দেখলেন, তারা কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করছেন। এতে তিনি মুচকি হাসলেন। আবু বকর (রাঃ) মনে করলেন, নবী (صلى الله عليه وسلم) বের হতে চান, তাই তিনি ইমামতির স্থান ছেড়ে পিছিয়ে আসতে চাইলেন। মুসলিমরাও সালাত ছেড়ে দিতে উদ্যত হলেন। তখন নবী (صلى الله عليه وسلم) ইঙ্গিতে বললেন, তোমরা সালাত পূর্ণ কর। এরপর তিনি পর্দা ফেলে দিলেন এবং দিনের শেষে তাঁর ওফাত হয়। এই হাদিসের মূল শিক্ষা হলো জামাতের সালাত, কাতারের শৃঙ্খলা এবং সালাত পূর্ণ করার গুরুত্ব। আবেগের মুহূর্তেও সালাত সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাতে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করা সুন্দর আমল।
  • আবেগের সময়েও সালাত পূর্ণ করার গুরুত্ব আছে।
  • সাহাবীদের সালাত দেখে নবী (صلى الله عليه وسلم) সন্তুষ্টির হাসি দিয়েছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন