৯৭/৩৫. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: তারা আল্লাহর ওয়াদাকে বদলে দিতে চায়। (সূরা আল-ফাতহ ৪৮/১৫)

إِنَّهُ لَقَوْلُ فَصْلٌ অর্থাৎ সত্য। وَمَا هُوَ بِالْهَزْلِ এর অর্থ কুরআন খেল-তামাশার বিষয় নয়।

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫০৭

أَحْمَدُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللهِ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثَلاَثًا فَلْيَعْمَلْ مَا شَاءَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি, এক বান্দা গুনাহ করে। বর্ণনাকারী أَصَابَ ذَنْبًا (আসা-বা যাম্বান) না বলে কখনো أَذْنَبَ ذَنْبًا (আযনাবা যাম্বান) বলেছেন। তারপর সে বলল, ‘হে আমার রব! আমি তো গুনাহ করে ফেলেছি।’ বর্ণনাকারী أَذْنَبْتُ (আযনাবতু)-এর স্থলে কখনো أَصَبْتُ (আসা-বতু) বলেছেন। ‘তাই আমার গুনাহ ক্ষমা করে দাও।’তার প্রতিপালক বললেন: ‘আমার বান্দা কি একথা জেনেছে যে, তার রয়েছেন একজন রব, যিনি গুনাহ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন। আমার বান্দাকে আমি মাফ করে দিলাম।’তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল অবস্থান করল এবং সে আবার গুনাহতে জড়িয়ে গেল। বর্ণনাকারীর সন্দেহ أَصَابَ ذَنْبًا (আসা-বা যাম্বান) কিংবা أَذْنَبَ ذَنْبًا (আযনাবা যাম্বান) বলা হয়েছে। বান্দা আবার বলল, ‘হে আমার প্রতিপালক! আমি তো আবার গুনাহ করে বসেছি।’ এখানে أَصَبْتُ (আসা-বতু) কিংবা أَذْنَبْتُ (আযনাবতু) বলা হয়েছে। ‘আমার এ গুনাহ তুমি মাফ করে দাও।’তখন আল্লাহ বললেন: ‘আমার বান্দা কি জেনেছে যে, তার আছেন একজন রব, যিনি গুনাহ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন।’ এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল সে অবস্থায় থাকল। আবারও সে গুনাহতে জড়িয়ে গেল। এখানে أَصَابَ ذَنْبًا (আসা-বা যাম্বান) কিংবা أَذْنَبَ ذَنْبًا (আযনাবা যাম্বান) বলা হয়েছে। সে বলল, ‘হে আমার রব! আমি তো আরো একটি গুনাহ করে ফেলেছি।’ এখানে أَصَبْتُ (আসা-বতু) কিংবা أَذْنَبْتُ (আযনাবতু) বলা হয়েছে। ‘আমার এ গুনাহ মাফ করে দাও।’তখন আল্লাহ বললেন: ‘আমার বান্দা কি জেনেছে যে, তার একজন রব আছেন, যিনি গুনাহ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন। আমি আমার এ বান্দাকে মাফ করে দিলাম।’ এরকম তিনবার বললেন।

আধুনিক প্রকাশনী- ৬৯৮৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৯৮

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন