৯৭/২৫. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আল্লাহর রাহমাত নেককারদের নিকটবর্তী। (সূরা আল-আ'রাফ ৭/৫৬)
সহিহ বুখারী : ৭৪৫০
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪৫০
حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَيُصِيبَنَّ أَقْوَامًا سَفْعٌ مِنْ النَّارِ بِذُنُوبٍ أَصَابُوهَا عُقُوبَةً ثُمَّ يُدْخِلُهُمْ اللهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ يُقَالُ لَهُمْ الْجَهَنَّمِيُّونَوَقَالَ هَمَّامٌ قَتَادَةُ حَدَّثَنَا أَنَسٌ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ কতকগুলো সম্প্রদায় তাদের গুনাহের কারণে শাস্তি হিসেবে জাহান্নামের আগুনে পৌঁছবে। অতঃপর আল্লাহ নিজ রহমতে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তাদেরকে ‘জাহান্নামী’ বলা হবে।হাম্মাম (রহঃ)....আনাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত হাদীস বর্ণনা করেছেন।
আধুনিক প্রকাশনী- ৬৯৩২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৪২
