১০/৮৫. অধ্যায়ঃ
উভয় হাত কতটুকু উঠাবে।
وَقَالَ أَبُو حُمَيْدٍ فِي أَصْحَابِهِ رَفَعَ النَّبِيِّ ﷺ حَذْوَ مَنْكِبَيْهِ.আবূ হুমাইদ (রহ.) তাঁর সাথীদের বলেছেন যে, নবী (ﷺ) কাঁধ বরাবর হাত উঠাতেন।"
তাকবির, রুকু ও রুকু থেকে ওঠার সময় হাত তোলার হাদিস
সহীহ বুখারী : ৭৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৮
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم افْتَتَحَ التَّكْبِيرَ فِي الصَّلاَةِ، فَرَفَعَ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ حَتَّى يَجْعَلَهُمَا حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ فَعَلَ مِثْلَهُ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَعَلَ مِثْلَهُ وَقَالَ " رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ". وَلاَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يَسْجُدُ وَلاَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ.
‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি, তিনি যখন তাকবির বলতেন তখন তাঁর উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন। আর যখন রুকুর তাকবির বলতেন তখনও এরকম করতেন। আবার যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলতেন, তখনও এরূপ করতেন এবং رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলতেন। কিন্তু সিজদায় যেতে এরূপ করতেন না। আর সিজদা থেকে মাথা উঠাবার সময়ও এরূপ করতেন না।
সহীহ বুখারী হাদিস ৭৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-কে তাকবির দিয়ে সালাত শুরু করতে দেখেছেন। তাকবির বলার সময় নবী (صلى الله عليه وسلم) দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। রুকুর তাকবিরের সময়ও একই কাজ করতেন। আবার সামি'আল্লাহু লিমান হামিদাহ বলার সময়ও এমন করতেন এবং রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন। কিন্তু সিজদায় যাওয়ার সময় এবং সিজদা থেকে মাথা উঠানোর সময় তিনি এমন করতেন না। এই হাদিস রাফউল ইয়াদাইনের স্থানগুলো স্পষ্ট করে দেয়। সালাত শেখার সময় এই পার্থক্য বোঝা দরকার—কোথায় হাত ওঠে, কোথায় ওঠে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাকবিরে তাহরিমার সময় হাত তোলার বর্ণনা আছে।
- রুকুর আগে একইভাবে হাত তোলা হয়েছে।
- রুকু থেকে উঠেও হাত তোলার কথা এসেছে।
- সিজদায় যাওয়া বা সিজদা থেকে ওঠায় এভাবে হাত তোলা হয়নি।
