১০/৬৮. অধ্যায়ঃ

কোন ব্যক্তির ইমামের অনুসরণ করা এবং অন্যদের সেই মুক্তাদীর ইক্তিদা করা।

وَيُذْكَرُ عَنِ النَّبِيِّ ﷺ ائْتَمُّوا bِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ.বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন: তোমরা আমার অনুসরণ করবে, তোমাদের পিছনের লোকেরা যেন তোমাদের ইকতিদা করে।"

ইমামকে অনুসরণ ও আবু বকর (রাঃ)-এর ইমামতি: অসুস্থতার সময়ের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৭১৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ‏.‏ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ ‏"‏‏.‏ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعِ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ‏.‏ قَالَ ‏"‏ إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ ‏"‏‏.‏ فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ يَخُطَّانِ فِي الأَرْضِ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ، فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ رضى الله عنه‏.‏

‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) যখন (রোগে) পীড়িত হয়ে পড়েছিলেন, বিলাল (রাঃ) এসে সালাতের কথা বললেন। নবী (ﷺ) বললেন, আবু বকরকে বল, লোকদের নিয়ে সালাত আদায় করতে। আমি বললাম, হে আল্লাহর রসূল! আবু বকর (রাঃ) অত্যন্ত কোমল হৃদয়ের লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন সাহাবীগণকে কিছুই শুনাতে পারবেন না। যদি আপনি উমর (রাঃ)-কে এ নির্দেশ দেন (তবে ভাল হয়)। তিনি (ﷺ) আবার বললেনঃ লোকদের নিয়ে আবু বকর (রাঃ)-কে সালাত আদায় করতে বল। আমি হাফসা (রাঃ) কে বললাম, তুমি তাঁকে একটু বল যে, আবু বকর (রাঃ) অত্যন্ত কোমল হৃদয়ের লোক। তিনি যখন আপনার বদলে সে স্থানে দাঁড়াবেন, তখন সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না। যদি আপনি উমর (রাঃ)-কে এ নির্দেশ দিতেন (তবে ভালো হতো)। এ শুনে আল্লাহর রসূল (ﷺ) বললেনঃ তোমরা ইউসুফের সাথী নারীদেরই মতো। আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল।আবু বকর (রাঃ) লোকদের নিয়ে সালাত শুরু করলেন। তখন আল্লাহর রসূল (ﷺ) নিজে একটু সুস্থবোধ করলেন এবং দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে মসজিদে গেলেন। তাঁর দুপা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। আবু বকর (রাঃ) যখন তাঁর আগমন টের পেলেন, পিছনে সরে যেতে উদ্যত হলেন। আল্লাহর রসূল (ﷺ) তার প্রতি ইঙ্গিত করলেন (স্বস্থানে থাকার জন্য)। অতঃপর তিনি এসে আবু বকর (রাঃ)-এর বামপাশে বসে গেলেন। অবশেষে আবু বকর (রাঃ) দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আর সাহাবীগণ আবু বকর (রাঃ) এর সালাতের অনুসরণ করছিল।

সহীহ বুখারী হাদিস ৭১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর অসুস্থতার সময় আবু বকর (রাঃ)-কে লোকদের ইমামতি করার নির্দেশের ঘটনা বিস্তারিত এসেছে। আয়িশা (রাঃ) আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয়ের কথা বলেন এবং উমর (রাঃ)-কে নির্দেশ দেওয়ার কথা বলেন। কিন্তু নবী (صلى الله عليه وسلم) বারবার আবু বকর (রাঃ)-কেই লোকদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দেন। পরে আবু বকর (রাঃ) সালাত শুরু করলে নবী (صلى الله عليه وسلم) কিছুটা সুস্থ বোধ করে মসজিদে আসেন। তিনি আবু বকর (রাঃ)-এর বাম পাশে বসেন। হাদিসে এসেছে, আবু বকর (রাঃ) দাঁড়িয়ে সালাত পড়ছিলেন এবং নবী (صلى الله عليه وسلم)-এর সালাতের অনুসরণ করছিলেন; আর মানুষ আবু বকর (রাঃ)-এর সালাতের অনুসরণ করছিল। এখানে সালাতের শৃঙ্খলা ও অনুসরণের বিষয়টি স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) আবু বকর (রাঃ)-কে ইমামতির জন্য বারবার নির্দেশ দেন।
  • সালাতে ইমামকে অনুসরণ করার শৃঙ্খলা এই হাদিসে দেখা যায়।
  • অসুস্থ অবস্থাতেও নবী (صلى الله عليه وسلم) সালাতের গুরুত্ব দেখিয়েছেন।
  • আবু বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সালাত অনুসরণ করছিলেন, আর মানুষ তাঁকে অনুসরণ করছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন