৯২/২৫. অধ্যায়ঃ
তোমরা সদাকা কর।
সহিহ বুখারী : ৭১২০
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১২০
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنَا مَعْبَدٌ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ تَصَدَّقُوا فَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا قَالَ مُسَدَّدٌ حَارِثَةُ أَخُو عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ لِأُمِّهِ قَالَهُ أَبُو عَبْدِ اللهِ.
হারিসা ইব্নু ওয়াহ্ব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমরা সদকা করো। কেননা, শীঘ্রই এমন এক সময় আসবে যে মানুষ সদকা নিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু সদকা গ্রহণ করে এমন কাউকে পাবে না। [১৬৪]মুসাদ্দাদ (রহঃ) বলেন, হারিসা উবাইদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর বৈপিত্রেয় ভাই।
(আধুনিক প্রকাশনী- ৬৬২১ , ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৩৫)[১৬৪] আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এ ভবিষ্যৎবাণী ওমর (রাঃ)-এর যামানায় পূর্ণ হতে দেখা গিয়েছিল।
