১০/৬৭. অধ্যায়ঃ
লোকদেরকে ইমামের তাকবীর শোনান।
সহিহ বুখারী : ৭১২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১২
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي فَلاَ يَقْدِرُ عَلَى الْقِرَاءَةِ. قَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". فَقُلْتُ مِثْلَهُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ " إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ وَقَعَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ. تَابَعَهُ مُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) অন্তিম রোগে আক্রান্ত থাকাকালে একবার বিলাল (রাঃ) তাঁর নিকট এসে সালাতের (নামাজের) সময় হওয়ার সংবাদ দিলেন। নবী (ﷺ) বললেন: আবু বকরকে (রাঃ) বল, যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। [আয়িশা (রাঃ) বললেন] আমি বললাম, আবু বকর (রাঃ) কোমল হৃদয়ের লোক, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কিরাত পড়তে পারবেন না। তিনি আবার বললেন: আবু বকরকে (রাঃ) বল, সালাত আদায় করতে। আমি আবারও সেকথা বললাম। তখন তৃতীয় বা চতুর্থবারে তিনি বললেন, তোমরা তো ইউসুফ (আঃ)-এর সাথি রমণীদেরই মত। আবু বকরকে (রাঃ) বল, সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে।আবু বকর (রাঃ) লোকদের নিয়ে সালাত আদায় করতে লাগলেন, ইতিমধ্যে নবী (ﷺ) দুইজন লোকের কাঁধে ভর করে বের হলেন। [আয়িশা (রাঃ) বললেন:] আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাই, তিনি দুই পা মাটির উপর দিয়ে হেঁচড়াতে লাগলেন। আবু বকর (রাঃ) তাঁকে দেখতে পেয়ে পিছনে সরে আসতে লাগলেন। নবী (ﷺ) ইঙ্গিতে তাঁকে সালাত আদায় করতে বললেন, (তবুও) আবু বকর (রাঃ) পিছনে সরে এলেন। নবী (ﷺ) তাঁর পাশে বসলেন, আবু বকর (রাঃ) তাকবির শুনাতে লাগলেন।মুহাযির (রহঃ) আমাশ (রহঃ) হতে হাদিস বর্ণনায় আবদুল্লাহ ইবন দাউদ (রহঃ)-এর অনুসরণ করেছেন।
