১০/৪৬. অধ্যায়ঃ
বিজ্ঞ ও মর্যাদাশীল ব্যক্তিই ইমামতির অধিক যোগ্য।
সহিহ বুখারী : ৬৭৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৭৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ " مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ ". قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَهْ، إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ ". فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا.
উম্মুল মু’মিনীন ‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেন, আবু বকর (রাঃ)-কে বল সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে।আয়েশা (রাঃ) বলেন, ‘আমি বললাম, আবু বকর (রাঃ) যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন তাঁর কান্নার দরুন লোকেরা তাঁর কিছুই শুনতে পাবে না। কাজেই উমর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দিন।আয়েশা (রাঃ) বলেন, ‘আমি হাফসা (রাঃ)-কে বললাম, তুমিও আল্লাহর রসূল (ﷺ)-কে বল যে, আবু বকর (রাঃ) আপনার স্থানে দাঁড়ালে কান্নার জন্য লোকেরা কিছুই শুনতে পাবে না। তাই উমর (রাঃ)-কে লোকদেরকে নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিন।’ হাফসা (রাঃ) তাই করলেন।তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘থামো, তোমরা ইউসুফ (আঃ)-এর সঙ্গী মহিলাদের মত। আবু বকর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল।’তখন হাফসা (রাঃ) আয়েশা (রাঃ)-কে বললেন, ‘আমি তোমার কাছ থেকে কখনও ভালো কিছু পেলাম না।’
