৮৫/২৮. অধ্যায়ঃ
যে লোক কাউকে ভাই বা ভাতিজা হবার দাবি করে।
সহিহ বুখারী : ৬৭৬৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৭৬৫
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي غُلاَمٍ فَقَالَ سَعْدٌ هَذَا يَا رَسُولَ اللهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ انْظُرْ إِلَى شَبَهِهِ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ هَذَا أَخِي يَا رَسُولَ اللهِ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ فَنَظَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ فَقَالَ هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ قَالَتْ فَلَمْ يَرَ سَوْدَةَ قَطُّ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবনু আবি ওয়াক্কাস (রাঃ) ও আব্দু ইবনু যামআ একটি ছেলের ব্যাপারে পরস্পরে কথা কাটাকাটি করেন। সাদ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! ছেলেটি আমার ভাই উতবা ইবনু আবি ওয়াক্কাস-এর পুত্র। তিনি আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন যে, এ ছেলেটি তাঁর পুত্র। আপনি তাঁর চেহারার দিকে চেয়ে দেখুন।আব্দু ইবনু যামআ বললো, এ আমার ভাই, হে আল্লাহর রসূল! এ আমার পিতার দাসীর গর্ভে জন্মেছে। তখন নবী (ﷺ) তার চেহারার দিকে নজর করলেন এবং উতবার চেহারার সঙ্গে তার আকৃতির প্রকাশ্য মিল দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে আব্দু! এ ছেলে তুমি পাবে। কেননা সন্তান হল যার বিছানা তারই, আর ব্যভিচারীর জন্য পাথর। আর হে সাওদা বিনতে যামআ! তুমি তার থেকে পর্দা কর। আয়েশা (রাঃ) বলেন, অতঃপর সে কখনও সাওদাকে দেখা দেয়নি।
আধুনিক প্রকাশনী- ৬২৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩০৯
