১০/২৯. অধ্যায়ঃ

জামাআতে সালাত আদায় করা ওয়াজিব।

وَقَالَ الْحَسَنُ إِنْ مَنَعَتْهُ أُمُّهُ عَنِ الْعِشَاءِ فِي الْجَمَاعَةِ شَفَقَةً لَمْ يُطِعْهَا.হাসান বাসরী (রহ.) বলেন, কোনো মা যদি তার সন্তানের প্রতি স্নেহবশত ‘ইশার সালাত জামা‘আতে আদায় করতে নিষেধ করেন, তবে এ ক্ষেত্রে সন্তান তার মায়ের আনুগত্য করবে না।"

ইশা জামাআতের গুরুত্ব: অবহেলার বিরুদ্ধে হাদিসের সতর্কতা

সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪৪

عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَيُؤَذَّنَ لَهَا ثُمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) বলেছেনঃ যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয়, জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, অতঃপর সালাত কায়েমের আদেশ দেই, অতঃপর সালাতের আজান দেয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামত করার নির্দেশ দেই। অতঃপর আমি লোকদের নিকট যাই এবং তাদের (যারা সালাতে শামিল হয়নি) ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম! যদি তাদের কেউ জানত যে, একটি গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে তাহলে অবশ্যই সে ইশা সালাতের জামাতে হাজির হতো।

(৬৫৭, ২৪২০, ৭২২৪; মুসলিম ৫/২৪, হাঃ ৬৫১, আহমাদ ৭৩৩২) (আধুনিক প্রকাশনীঃ ৬০৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৬)

সহীহ বুখারী হাদিস ৬৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইশা সালাতের জামাআত নিয়ে খুব শক্ত সতর্কতা এসেছে। নবী (صلى الله عليه وسلم) শপথ করে বলেন, তাঁর ইচ্ছা হয় কাঠ সংগ্রহের আদেশ দেন, সালাতের আযান দেওয়া হয়, একজন মানুষকে ইমামত করতে বলা হয়, তারপর যারা সালাতে শামিল হয়নি তাদের ঘরে গিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি বলেন, যদি তারা সামান্য দুনিয়াবি লাভের কথা জানত, যেমন গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা, তাহলে তারা ইশা সালাতের জামাআতে হাজির হতো। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, জামাআতে সালাত, বিশেষ করে ইশা সালাত, অবহেলার বিষয় নয়। এখানে দুনিয়ার ছোট লাভের জন্য মানুষের আগ্রহ এবং সালাতের ব্যাপারে অবহেলা—এই পার্থক্যটি স্পষ্ট করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইশা সালাতের জামাআতকে হালকা করে দেখা ঠিক নয়।
  • দুনিয়ার সামান্য লাভের জন্য মানুষ কখনো বেশি আগ্রহী হয়—হাদিসে তা উল্লেখ আছে।
  • সালাতের আযান, ইমামত ও জামাআতের গুরুত্ব এই বর্ণনায় দেখা যায়।
  • জামাআতে অনুপস্থিতির ব্যাপারে নবী (صلى الله عليه وسلم) কঠোর সতর্কতা দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন