১০/২৬. অধ্যায়ঃ

“আমরা সালাত আদায় করিনি” কারো এরূপ বলা।

কাযা সালাত আদায়: আসর ছুটে গেলে হাদিসের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৬৪১

أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ يَقُولُ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَاللهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتْ الشَّمْسُ تَغْرُبُ وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ فَقَالَ النَّبِيُّ وَاللهِ مَا صَلَّيْتُهَا فَنَزَلَ النَّبِيُّ إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى يَعْنِي الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتْ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

খন্দকের যুদ্ধের দিন উমর ইবন খাত্তাব (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আল্লাহর কসম! আমি সালাত আদায় করতে পারিনি, এমনকি সূর্য ডুবতে লাগলো, [জাবির (রাঃ) বলেন,] যখন কথা হচ্ছিল তখন এমন সময়, যখন সাওম পালনকারী ইফতার করে ফেলেন। নবী (ﷺ) বললেনঃ আল্লাহর কসম! আমিও সে সালাত আদায় করিনি। অতঃপর নবী (ﷺ) ‘বুত্বহান’ নামক উপত্যকায় গেলেন, আমিও তাঁর সঙ্গে ছিলাম। সেখানে তিনি ওজু করলেন এবং সূর্যাস্তের পরে তিনি (প্রথমে) আসর সালাত আদায় করলেন, অতঃপর তিনি মাগরিবের সালাত আদায় করলেন।

(৫৯৬) (আধুনিক প্রকাশনীঃ ৬০৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৩)

সহীহ বুখারী হাদিস ৬৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে খন্দকের যুদ্ধের দিনের একটি ঘটনা এসেছে। উমর ইবন খাত্তাব (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানান যে, তিনি আসর সালাত আদায় করতে পারেননি, এমনকি সূর্য ডুবে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনিও সেই সালাত আদায় করেননি। এরপর তিনি বুত্বহান নামক স্থানে যান, ওজু করেন এবং সূর্যাস্তের পরে আগে আসর সালাত আদায় করেন, তারপর মাগরিব সালাত আদায় করেন। এখানে মূল শিক্ষা হলো, কোনো কারণে সালাত ছুটে গেলে তা অবহেলায় ছেড়ে রাখা নয়; বরং সুযোগ হলে আদায় করা। একই সঙ্গে সালাতের ধারাবাহিকতার বিষয়টিও এই বর্ণনায় পরিষ্কারভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত ছুটে গেলে সেটিকে গুরুত্ব দিয়ে আদায় করার শিক্ষা পাওয়া যায়।
  • নবী (صلى الله عليه وسلم) সূর্যাস্তের পর আগে আসর, তারপর মাগরিব আদায় করেছেন।
  • কঠিন অবস্থাতেও সালাতের ব্যাপারে সচেতন থাকা দরকার।
  • ওজু করে সালাত আদায় করার নিয়ম এই ঘটনাতেও দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন