৮০/১০. অধ্যায়ঃ

রাত্রে নিদ্রা হতে জাগ্রত হওয়ার পর দোয়া

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩১৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ أَبِي مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ قَالَ ‏ "‏ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ـ أَوْ ـ لاَ إِلَهَ غَيْرُكَ ‏"‏‏.‏

ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন নবী (ﷺ) তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, তখন বলতেনঃ“হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি আসমান ও জমিনের এবং যা কিছু এদের মধ্যে আছে তাদের নূর। যাবতীয় প্রশংসা শুধুমাত্র আপনারই জন্য, আপনি আসমান ও জমিনের এবং যা কিছু এদের মধ্যে আছে তাদের একমাত্র রক্ষক। আবার যাবতীয় প্রশংসা শুধুমাত্র আপনারই জন্য। আপনিই সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, আপনার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কেয়ামত সত্য, নবীগণ সত্য এবং মুহাম্মাদ সত্য।হে আল্লাহ! আপনারই কাছে আত্মসমর্পণ করেছি, একমাত্র আপনারই উপর ভরসা করি, আপনারই উপর ঈমান এনেছি, আপনার দিকেই ফিরে এসেছি, আপনার সন্তুষ্টির জন্য বাদানুবাদ করেছি, এবং আপনার কাছেই বিচার প্রার্থনা করেছি।অতএব, আমার পূর্ববর্তী ও পরবর্তী, গোপন ও প্রকাশ্য সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আপনিই অগ্রে আনেন এবং আপনিই পশ্চাতে রাখেন, আপনার ছাড়া আর কোনো ইলাহ নেই।”

আধুনিক প্রকাশনী- ৫৮৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৬৫

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন