৭৯/৩৮. অধ্যায়ঃ
হেলান দেয়ার জন্য যাঁকে একটা বালিশ পেশ করা হয়।
সহিহ বুখারী : ৬২৭৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২৭৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ شُعْبَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّهُ قَدِمَ الشَّأْمَ. وَحَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ ذَهَبَ عَلْقَمَةُ إِلَى الشَّأْمِ، فَأَتَى الْمَسْجِدَ فَصَلَّى رَكْعَتَيْنِ فَقَالَ اللَّهُمَّ ارْزُقْنِي جَلِيسًا. فَقَعَدَ إِلَى أَبِي الدَّرْدَاءِ فَقَالَ مِمَّنْ أَنْتَ قَالَ مِنْ أَهْلِ الْكُوفَةِ. قَالَ أَلَيْسَ فِيكُمْ صَاحِبُ السِّرِّ الَّذِي كَانَ لاَ يَعْلَمُهُ غَيْرُهُ ـ يَعْنِي حُذَيْفَةَ ـ أَلَيْسَ فِيكُمْ ـ أَوْ كَانَ فِيكُمُ ـ الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ صلى الله عليه وسلم مِنَ الشَّيْطَانِ ـ يَعْنِي عَمَّارًا ـ أَوَلَيْسَ فِيكُمْ صَاحِبُ السِّوَاكِ وَالْوِسَادِ ـ يَعْنِي ابْنَ مَسْعُودٍ ـ كَيْفَ كَانَ عَبْدُ اللَّهِ يَقْرَأُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى}. قَالَ {وَالذَّكَرِ وَالأُنْثَى}. فَقَالَ مَا زَالَ هَؤُلاَءِ حَتَّى كَادُوا يُشَكِّكُونِي، وَقَدْ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
ইব্রাহীম (রহঃ) হতে বর্ণিতঃ
একবার আলকামা (রহঃ) সিরিয়ায় গমন করলেন। তখন তিনি মসজিদে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে দোয়া করলেন: হে আল্লাহ! আপনি আমাকে একজন নেক সঙ্গী দান করুন। এরপর তিনি আবুদ দারদার পাশে গিয়ে বসে পড়লেন।তারপর তাঁকে জিজ্ঞেস করলেন: আপনি কোন শহরের লোক? তিনি জবাব দিলেন: আমি কুফার অধিবাসী। তিনি জিজ্ঞেস করলেন : আপনাদের মধ্যে কি সেই লোক নেই, যিনি ঐ ভেদ সম্পর্কে জানতেন, যা অপর কেউ জানতেন না? (রাবি বলেন) অর্থাৎ হুযাইফা। আবার জিজ্ঞেস করলেন: আপনাদের মধ্যে কি এমন লোক নেই, অথবা আছেন, যাঁকে আল্লাহ তাঁনার রাসূলের দোয়ার কারণে শয়তান থেকে পানাহ দিয়েছেন? (রাবি বলেন) অর্থাৎ আম্মার। তিনি আবার জিজ্ঞেস করলেন: আর আপনাদের মধ্যে কি সে লোক নেই যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর মিসওয়াক ও বালিশের দায়িত্বে ছিলেন? (রাবি বলেন) অর্থাৎ আবদুল্লাহ ইবনু মাসঊদ।আবুদ দারদা তাঁকে জিজ্ঞেস করেন: আবদুল্লাহ ইবনু মাসঊদ সূরায়ে (وَاللَّيْلِ إِذَا يَغْشَى) কীভাবে পড়তেন? তিনি বললেন: তিনি (’ওয়ামা খালাকায -এর স্থলে ‘ওয়ামা খালাকা’ অংশটুকু বাদ দিয়ে পড়তেন (وَالذَّكَرِ وَالأُنْثَى) । তখন তিনি বললেন: এখানকার লোকেরা আমাকে এ সূরা সম্পর্কে সন্দেহে নিক্ষেপ করেছে। অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ রকমই শুনেছি।
আধুনিক প্রকাশনী- ৫৮৩৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৩০)
