৭৮/১২১. অধ্যায়ঃ
বিস্ময়ে ‘আল্লাহু আকবার’ অথবা ‘সুবহানাল্লাহ’ বলা।
সহিহ বুখারী : ৬২১৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২১৮
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ مِنَ الْخَزَائِنِ، وَمَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجَرِ ـ يُرِيدُ بِهِ أَزْوَاجَهُ ـ حَتَّى يُصَلِّينَ، رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا، عَارِيَةٍ فِي الآخِرَةِ ". وَقَالَ ابْنُ أَبِي ثَوْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَلَّقْتَ نِسَاءَكَ قَالَ " لاَ ". قُلْتُ اللَّهُ أَكْبَرُ.
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) ঘুম থেকে উঠে বললেনঃ সুবহানাল্লাহ! অদ্যকার রাতে কত যে ধন-ভাণ্ডার এবং কত যে বিপদাপদ অবতীর্ণ করা হয়েছে। কে আছ যে এ হুজরাবাসিনীদের অর্থাৎ তাঁর স্ত্রীদের জাগিয়ে দেবে যাতে তাঁরা সালাত আদায় করে। দুনিয়ার কত বস্ত্রপরিহিতা, আখিরাতে উলঙ্গ হবে!উমর (রাঃ) বর্ণনা করেন, আমি একদিন নবী (ﷺ)-কে বললাম, আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন? তিনি (ﷺ) বললেনঃ না। তখন আমি বললামঃ আল্লাহু আকবার।
আধুনিক প্রকাশনী- , ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭২
