৭৮/১০৬. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: আমার নামে নাম রাখতে পার, তবে আমার কুনিয়াত দিয়ে কারো কুনিয়াত (ডাক নাম) রেখো না
قَالَهُ أَنَسٌ عَنِ النَّبِيِّ ﷺ.আনাস (রা.) নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৬১৮৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬১৮৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالُوا لاَ نَكْنِيكَ بِأَبِي الْقَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ " أَسْمِ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ ".
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের মধ্যকার এক লোকের একটি ছেলে হলে সে তার নাম রাখলো কাসিম। আমরা বললাম: আমরা তোমাকে আবুল কাসিম কুনিয়াতে ডাকবো না। আর এর মাধ্যমে তোমার চোখও ঠান্ডা করবো না। তখন লোকটি নবী (ﷺ)-এর কাছে এ কথা জানাল। তিনি বললেন: তোমার ছেলের নাম রাখ আবদুর রহমান।
আধুনিক প্রকাশনী- ৫৭৪৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৪৩
