৭৮/৯৬. অধ্যায়ঃ
মহামহিম আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন।
আল্লাহ তা‘আলার বাণী: (আপনি বলে দিন) যদি তোমরা আল্লাহকে সত্যই ভালবেসে থাকো, তা’হলে তোমরা আমার অনুসরণ কর। তাহলে আল্লাহও তোমাদের ভালবাসবেন। (সূরা আলে ‘ইমরান ৪/৩১)
সহিহ বুখারী : ৬১৭০
সহিহ বুখারীহাদিস নম্বর ৬১৭০
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ قَالَ" الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ". تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ.
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো: এক ব্যক্তি একদলকে ভালবাসে, কিন্তু (আমলে) তাদের সমপর্যায়ের হতে পারেনি। তিনি বললেন: মানুষ যাকে ভালবাসে, সে তারই সাথী হবে।
[মুসলিম৪৫/৫০, হাঃ ২৬৪১] আধুনিক প্রকাশনী- ৫৭৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬২৬)
