৭৮/৪৪. অধ্যায়ঃ
গালি ও অভিশাপ দেয়া নিষিদ্ধ।
সহিহ বুখারী : ৬০৪৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬০৪৯
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ حُمَيْدٍ، قَالَ قَالَ أَنَسٌ حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَ النَّاسَ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خَرَجْتُ لأُخْبِرَكُمْ، فَتَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ وَإِنَّهَا رُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ ".
উবাদাহ ইবনু সমিত (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) লোকদের ‘লাইলাতুল কদর’ সম্বন্ধে অবহিত করার জন্য বের হলেন। তখন দুইজন মুসলিম ঝগড়া করছিলেন। নবী (ﷺ) বললেন, আমি ‘লাইলাতুল কদর’ সম্পর্কে তোমাদের খবর দিতে বের হয়েছিলাম। এ সময় অমুক, অমুক ঝগড়া করছিল। এজন্য ঐ খবরের ইলম আমার থেকে তুলে নেওয়া হয়েছে। এটা হয়তো তোমাদের জন্য ভালোই হবে। অতএব তোমরা তা রমজানের শেষ দশকের নবম, সপ্তম ও পঞ্চম রাতে খোঁজ করবে।
আধুনিক প্রকাশনী- ৫৬১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫১০
