৭৭/৬২. অধ্যায়ঃ
নারীর বেশধারী পুরুষদের ঘর থেকে বের করে দেওয়া প্রসঙ্গে
সহিহ বুখারী : ৫৮৮৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮৮৬
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ وَقَالَ " أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ ". قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারি মহিলাদের উপর লা‘নত করেছেন। ওদেরকে ঘর থেকে বের করে দাও। ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ নবী (ﷺ) অমুককে বের করেছেন এবং উমর (রাঃ) অমুককে বের করে দিয়েছেন।
আধুনিক প্রকাশনী- ৫৪৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৫৪
