৭৭/৩১. অধ্যায়ঃ
নবী (ﷺ) কী ধরনের পোশাক ও বিছানা গ্রহণ করতেন।
সহিহ বুখারী : ৫৮৪৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮৪৪
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامٌ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ اللَّيْلِ وَهُوَ يَقُوْلُ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنْ الْفِتْنَةِ مَاذَا أُنْزِلَ مِنْ الْخَزَائِنِ مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ كَمْ مِنْ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ يَوْمَ الْقِيَامَةِ قَالَ الزُّهْرِيُّ وَكَانَتْ هِنْدٌ لَهَا أَزْرَارٌ فِي كُمَّيْهَا بَيْنَ أَصَابِعِهَا.
উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে জাগ্রত হলেন। তখন তিনি বলছিলেন: আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কত যে ফিতনা এ রাতে অবতীর্ণ হয়েছে। আরও কত যে ফিতনা অবতীর্ণ হয়েছে, কে আছে এমন যে, এ কক্ষবাসীদের ঘুম থেকে জাগ্রত করবে। পৃথিবীতে এমন অনেক পোশাক পরিহিতা মহিলাও আছে যারা কেয়ামতের দিন বিবস্ত্র থাকবে। জুহরী (রহঃ) বলেন, হিন্দ বিনত হারিসের জামার আস্তিনের বুতাম ছিল।
আধুনিক প্রকাশনী- ৫৪১৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৪
