৭৭/৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৯৪ - পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করা।
মহান আল্লাহর বাণী: ইউসুফ (‘আ.)-এর ঘটনা: “তোমরা আমার এ জামাটি নিয়ে যাও আর তা আমার পিতার মুখমণ্ডলে রাখ, তিনি দৃষ্টিশক্তিসম্পন্ন হয়ে উঠবেন।” (সূরা ইউসুফ ১২ : ৯৩)
সহীহ বুখারী : ৫৭৯৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৯৪
قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُوْلَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنْ الثِّيَابِ فَقَالَ النَّبِيُّ ﷺ لاَ يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ الْخُفَّيْنِ إِلاَّ أَنْ لاَ يَجِدَ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ مَا هُوَ أَسْفَلُ مِنْ الْكَعْبَيْنِ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি জিজ্ঞেস করলোঃ হে আল্লাহ্র রাসূল! মুহ্রিম কি কাপড় পরবে? নবী (ﷺ) বললেনঃ মুহ্রিম জামা, পায়জামা, টুপি এবং মোজা পরবে না। তবে যদি সে জুতা না পায়, তা হলে পায়ের গোড়ালির নীচে পর্যন্ত (মোজা) পরতে পারবে।
আধুনিক প্রকাশনী- ৫৩৭০, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৬
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
