৭৬/৪৭. অধ্যায়ঃ
যাদু সম্পর্কে
﴿وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ﴾﴿وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى﴾﴿أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ﴾﴿يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى﴾﴿وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ﴾মহান আল্লাহর বাণী: শয়তানরাই কুফরী করেছিল, তারা মানুষকে যাদু শিক্ষা দিত এবং যা বাবিলেল দু’জন ফেরেশতা হারূত ও মারূতের উপর পৌঁছানো হয়েছিল.............পরকালে তার কোনোই অংশ থাকবে না পর্যন্ত (সূরা আল-বাকারা ২/১০২)। মহান আল্লাহর বাণী: জাদুকর যেরূপ ধরেই আসুক না কেন, সফল হবে না (সূরা ত্ব-হা ২০/৬৯)। মহান আল্লাহর বাণী: তোমরা কি দেখে-শুনে যাদুর কবলে পড়বে? (সূরা আম্বিয়া ২১/৩)। মহান আল্লাহর বাণী: তখন তাদের যাদুর কারণে মূসার মনে হল যে, তাদের রশি আর লাঠিগুলো ছুটোছুটি করছে (সূরা ত্ব-হা ২০/৬৬)। মহান আল্লাহর বাণী: এবং (জাদু করার উদ্দেশে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে (সূরা ফালাক ১১৩/৪)। النَّفَّاثَاتُ অর্থ যাদুকর নারী, যারা যাদু করে চোখে ধাঁধা লাগিয়ে দেয়।"
সহিহ বুখারী : ৫৭৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৭৬৩
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَحَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ، حَتَّى كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا فَعَلَهُ، حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ ذَاتَ لَيْلَةٍ وَهْوَ عِنْدِي لَكِنَّهُ دَعَا وَدَعَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ، أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ، أَتَانِي رَجُلاَنِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي، وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ، فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ فَقَالَ مَطْبُوبٌ. قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِي أَىِّ شَىْءٍ قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ، وَجُفِّ طَلْعِ نَخْلَةٍ ذَكَرٍ. قَالَ وَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ ". فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ فَقَالَ " يَا عَائِشَةُ كَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ، أَوْ كَأَنَّ رُءُوسَ نَخْلِهَا رُءُوسُ الشَّيَاطِينِ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أَسْتَخْرِجُهُ قَالَ " قَدْ عَافَانِي اللَّهُ، فَكَرِهْتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ فِيهِ شَرًّا ". فَأَمَرَ بِهَا فَدُفِنَتْ. تَابَعَهُ أَبُو أُسَامَةَ وَأَبُو ضَمْرَةَ وَابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ. وَقَالَ اللَّيْثُ وَابْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ. يُقَالُ الْمُشَاطَةُ مَا يَخْرُجُ مِنَ الشَّعَرِ إِذَا مُشِطَ، وَالْمُشَاقَةُ مِنْ مُشَاقَةِ الْكَتَّانِ.
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জুরাইক গোত্রের লাবিদ ইবন আসাম নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে যাদু করে। রাসূলুল্লাহ (ﷺ)-এর মনে হতো যেন তিনি একটি কাজ করেছেন, অথচ তা তিনি করেননি। একদিন বা একরাত্রি তিনি আমার কাছে ছিলেন। তিনি বারবার দোয়া করতে থাকেন। তারপর তিনি বলেন, ‘হে আয়েশা! তুমি কি বুঝতে পেরেছ যে, আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম, তিনি আমাকে তা জানিয়ে দিয়েছেন? (স্বপ্নে দেখি) আমার নিকট দুজন লোক আসেন। তাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন দুপায়ের কাছে বসেন। একজন তাঁর সঙ্গীকে বলেন, এ লোকটির কী ব্যথা? তিনি বলেন, যাদু করা হয়েছে। প্রথম জন বলেন, কে যাদু করেছে? দ্বিতীয় জন বলেন, লাবিদ ইবন আসাম। প্রথম জন জিজ্ঞেস করেন, কিসের মধ্যে? দ্বিতীয় জন উত্তর দেন, চিরুনি, মাথা আঁচড়ানোর সময় ওঠা চুল এবং এক পুং খেজুর গাছের ‘জুব’-এর মধ্যে।’তখন রাসূলুল্লাহ (ﷺ) কয়েকজন সাহাবী সাথে নিয়ে সেখানে যান। পরে ফিরে এসে বলেন, ‘হে আয়েশা! সে কূপের পানি মেহেদীর পানির মত লাল এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মত।’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আপনি কি এ কথা প্রকাশ করে দিবেন না?’ তিনি বললেন, ‘আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমি মানুষকে এমন বিষয়ে প্ররোচিত করতে পছন্দ করি না, যাতে অকল্যাণ রয়েছে।’ তারপর রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।আবু উসামা, আবু যমরাহ ও ইবনু আবু যিনাদ (রহঃ) হিশাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। লাইস ও ইবনু উয়াইনাহ (রহঃ) হিশাম থেকে বর্ণনা করেছেন, চিরুনি ও কাতানের টুকরায়। আবু আবদুল্লাহ (রহঃ) বলেন, الْمُشَاطَةُ হল চিরুনি করার পর যে চুল বের হয়। مُشَاقَةِ হল কাতান।
[৩১৭৫] আধুনিক প্রকাশনী- ৫৩৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৩৮)
