৭৬/৩৫. অধ্যায়ঃ
নযর লাগার জন্য ঝাড়ফুঁক।
সহিহ বুখারী : ৫৭৩৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৭৩৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنَ الْعَيْنِ.
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাকে আদেশ করেছেন অথবা তিনি বলেছেন, নবী (ﷺ) আদেশ করেছেন, নজর লাগার জন্য ঝাড়ফুঁক করতে।
[মুসলিম ৩৯/২১, হাঃ ২১৯৫] আধুনিক প্রকাশনী- ৫৩১৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫২১৪)
