৭৪/১৩. অধ্যায়ঃ
সুপেয় পানি তালাশ করা।
সহিহ বুখারী : ৫৬১১
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৬১১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرَحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَ الْمَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ. قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ مَالِي إِلَىَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَخٍ ذَلِكَ مَالٌ رَابِحٌ ـ أَوْ رَايِحٌ شَكَّ عَبْدُ اللَّهِ ـ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ". فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَفِي بَنِي عَمِّهِ. وَقَالَ إِسْمَاعِيلُ وَيَحْيَى بْنُ يَحْيَى رَايِحٌ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আবু তালহা (রাঃ) ছিলেন মদিনার আনসারদের মধ্যে সবার চেয়ে অধিক খেজুর গাছের মালিক। আর তাঁর নিকট তাঁর প্রিয় সম্পত্তি ছিল ‘‘বাইরুহা’’ নামক বাগানটি। সেটি ছিল মসজিদে নববীর ঠিক সামনে। রাসূলুল্লাহ (ﷺ) এ বাগানে যেতেন এবং সেখানকার উৎকৃষ্ট পানি পান করতেন। আনাস (রাঃ) বলেন, যখন আয়াত অবতীর্ণ হলঃ ‘‘তোমরা তোমাদের প্রিয়বস্তু খরচ না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করবে না’’ (সূরা আলে ইমরান ৩/৯২)। তখন আবু তালহা (রাঃ) দাঁড়িয়ে গেলেন এবং বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ ইরশাদ করেছেনঃ ‘‘তোমরা তোমাদের প্রিয়বস্তু খরচ না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করবে না’’- আর আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ হল ‘‘বাইরুহা’’ বাগান। এটিকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সদাকা করে দিলাম। আমি আল্লাহর কাছে এর সওয়াব এবং সঞ্চয় আশা করি। হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি এটিকে গ্রহণ করুন, আল্লাহর ইচ্ছায় যেখানে ব্যয় করতে আপনি ভালো মনে করেন, সেখানে ব্যয় করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ খুব ভালো, এটি তো লাভজনক কিংবা বলেছেন মুনাফা দানকারী। কথাটিতে রাবী আবদুল্লাহ সন্দেহ পোষণ করেছেন। নবী (ﷺ) বলেনঃ তুমি যা বলেছ, আমি তা শুনেছি। তবে আমি ভালো মনে করি যে, তুমি এটিকে আত্মীয়দের মাঝে বণ্টন করে দেবে। আবু তালহা (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তাই করব। এরপর আবু তালহা (রাঃ) বাগানটি তাঁর আত্মীয়দের মধ্যে এবং তাঁর চাচাত ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন। ইসমাঈল ও ইয়াহিয়া রাবি رَابِحٌ এর জায়গায় رَايِحٌ বলেছেন।
আধুনিক প্রকাশনী- ৫২০০, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৯৬)
