৭৩/১২. অধ্যায়ঃ
যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবহ করে সে যেন পুনরায় যবহ করে।
সহিহ বুখারী : ৫৫৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৫৬১
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ فَقَالَ رَجُلٌ هٰذَا يَوْمٌ يُشْتَهٰى فِيهِ اللَّحْمُ وَذَكَرَ هَنَةً مِنْ جِيرَانِه„ فَكَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَذَرَه“ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ شَاتَيْنِ فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ أَدْرِي بَلَغَتْ الرُّخْصَةُ أَمْ لاَ ثُمَّ انْكَفَأَ إِلٰى كَبْشَيْنِ يَعْنِي فَذَبَحَهُمَا ثُمَّ انْكَفَأَ النَّاسُ إِلٰى غُنَيْمَةٍ فَذَبَحُوهَا.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবেহ করেছে সে যেন আবার যবেহ করে।তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললঃ এটা তো এমন দিন যে দিন গোশত খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। সে তার প্রতিবেশীদের অভাবের কথাও উল্লেখ করল। নবী (ﷺ) যেন তার ওজর উপলব্ধি করলেন। লোকটি বললঃ আমার কাছে এমন একটি ছাগলের বাচ্চা আছে যেটি দুটি মাংসল বকরির চেয়ে উৎকৃষ্ট। নবী (ﷺ) তখন তাকে সেটি কুরবানী করার অনুমতি দান করলেন। (বর্ণনাকারী বলেনঃ ) আমি জানি না, এ অনুমতি অন্যদের জন্যেও কিনা।তারপর নবী (ﷺ) ভেড়া দুটিের দিকে ঝুঁকলেন অর্থাৎ তিনি সে দুটিকে যবেহ করলেন। এরপর লোকেরা ছাগলের ছোট একটি পালের দিকে গেল এবং সেগুলোকে যবেহ করল।
আধুনিক প্রকাশনী- ৫১৫৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫০
