৭২/৯. অধ্যায়ঃ
শিকারের সঙ্গে যদি অন্য কুকুর পাওয়া যায়
শিকারী কুকুর ও মি‘রাদ তীর: হালাল শিকারের সীমা
সহিহ বুখারী : ৫৪৮৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪৮৬
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي السَّفَرِ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنِّي أُرْسِلُ كَلْبِي وَأُسَمِّي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَأَخَذَ فَقَتَلَ فَأَكَلَ فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَ عَلٰى نَفْسِه„ قُلْتُ إِنِّي أُرْسِلُ كَلْبِي أَجِدُ مَعَه“ كَلْبًا آخَرَ لاَ أَدْرِي أَيُّهُمَا أَخَذَه“ فَقَالَ لاَ تَأْكُلْ فَإِنَّمَا سَمَّيْتَ عَلٰى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلٰى غَيْرِه„ وَسَأَلْتُه“ عَنْ صَيْدِ الْمِعْرَاضِ فَقَالَ إِذَا أَصَبْتَ بِحَدِّه„ فَكُلْ وَإِذَا أَصَبْتَ بِعَرْضِه„ فَقَتَلَ فَإِنَّه“ وَقِيذٌ فَلاَ تَأْكُلْ.
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহর রসূল! আমি (বিসমিল্লাহ) পড়ে আমার কুকুরকে পাঠিয়ে থাকি। নবী (ﷺ) বললেনঃ তুমি যদি (বিসমিল্লাহ) পড়ে তোমার কুকুরটিকে পাঠিয়ে থাক, এরপর সে শিকার ধরে মেরে ফেলে এবং কিছুটা খেয়ে নেয়, তাহলে তুমি খেয়ো না। কেননা, সে তো নিজের জন্যই তা ধরেছে।আমি বললামঃ আমি আমার কুকুরটিকে পাঠালাম, পরে তার সঙ্গে অন্য কুকুরও দেখতে পেলাম। আমি জানি না উভয়ের কে শিকার ধরেছে। নবী (ﷺ) বললেনঃ তুমি তা খেয়ো না। কেননা, তুমি তো তোমার কুকুরের উপরই (বিসমিল্লাহ) পড়েছ, অন্যটির উপর পড়নি।আমি তাঁকে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ যদি তুমি তীরের ধার দিয়ে আঘাত করে থাক, তাহলে খাও। আর যদি পার্শ্বের দ্বারা আঘাত কর আর তাতে তা মারা যায়, তাহলে সেটি ওয়াকীয—থেতলে মারার মধ্যে গণ্য হবে। কাজেই তা খেয়ো না।
আধুনিক প্রকাশনী- ৫০৮০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৭৭
সহিহ বুখারী হাদিস ৫৪৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদী ইবনু হাতিম (রাঃ) কয়েকটি প্রশ্ন করেন, আর নবী (صلى الله عليه وسلم) প্রতিটির সহজ জবাব দেন। কুকুরকে বিসমিল্লাহ বলে পাঠানোর পর সে শিকার ধরে মেরে ফেললে মূলত খাওয়ার কথা আছে; কিন্তু কুকুর যদি খেয়ে নেয়, তাহলে খাওয়া যাবে না, কারণ সে নিজের জন্য ধরেছে। নিজের কুকুরের সঙ্গে অন্য কুকুর পাওয়া গেলে খাওয়ার নিষেধ এসেছে, কারণ আল্লাহর নাম নেওয়া হয়েছিল নিজের কুকুরের ওপর, অন্যটির ওপর নয়। মি‘রাদ তীরের ধার দিয়ে আঘাত করলে খাওয়া যাবে; কিন্তু পার্শ্ব আঘাতে মারা গেলে তা থেতলে মারা প্রাণীর মতো, তাই খেতে নিষেধ করা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিকার পাঠানোর সময় আল্লাহর নাম নেওয়া জরুরি।
- কুকুর শিকার খেয়ে ফেললে সেই শিকার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- অন্য কুকুর মিশে গেলে সন্দেহের কারণে খাওয়া যাবে না।
- মি‘রাদের ধার ও পার্শ্ব আঘাতের মধ্যে পার্থক্য করা হয়েছে।
