৭২/৭. অধ্যায়ঃ
শিকারী কুকুর যদি শিকারের কিছুটা খেয়ে ফেলে
وَقَوْلُهُ تَعَالَى : ﴿يَسْئَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُم مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ﴾ الصَّوَائِدُ وَالْكَوَاسِبُ ﴿اجْتَرَحُوا﴾ اكْتَسَبُوا ﴿تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ﴾ إِلَى قَوْلِهِ ﴿سَرِيعُ الْحِسَابِ﴾.এবং মহান আল্লাহর বাণী: “লোকেরা জিজ্ঞেস করছে তাদের জন্য কী কী হালাল করা হয়েছে.........আল্লাহ হিসাব গ্রহণে ত্বরিৎগতি।” পর্যন্ত (সূরা আল-মায়িদা ৫/৪)। اجْتَرَحُوا তারা যা উপার্জন করেছে।وَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنْ أَكَلَ الْكَلْبُ فَقَدْ أَفْسَدَهُ إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ وَاللَّهُ يَقُولُ ﴿تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ﴾ وَقَالَ عَطَاءٌ إِنْ شَرِبَ الدَّمَ وَلَمْ يَأْكُلْ فَكُلْ.ইবন ‘আব্বাস (রা.) বলেছেন: যদি কুকুর শিকারের কিছুটা খেয়ে ফেলে, তবে সে শিকার নষ্ট করে ফেলল। কেননা, সে তো তখন নিজের জন্য ধরেছে বলে গণ্য হবে। অথচ আল্লাহ তা‘আলা বলেছেন: “যেগুলোকে তোমরা শিকার শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাজেই কুকুরকে প্রহার করতে হবে এবং শিক্ষা দিতে হবে, যাতে সে শিকার খাওয়া ত্যাগ করে।” ইবন ‘উমার (রা.) এটিকে মাকরুহ বলতেন। ‘আত্বা (রহ.) বলেছেন, কুকুর যদি রক্ত পান করে আর গোশত না খায় তাহলে (সেই শিকার) খেতে পারে।"
বিসমিল্লাহ বলে শিকারী কুকুর পাঠানো: হালাল শিকারের সহজ নিয়ম
সহিহ বুখারী : ৫৪৮৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪৮৩
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ بَيَانٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ سَأَلْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قُلْتُ إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهٰذِهِ الْكِلاَبِ فَقَالَ إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللهِ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَه“ عَلٰى نَفْسِه„ وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ.
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম: আমরা এমন সম্প্রদায়, যারা এই সকল কুকুরের দ্বারা শিকার করে থাকি।তিনি বললেন: তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে বিসমিল্লাহ পড়ে পাঠিয়ে থাক, তাহলে ওরা যেগুলো তোমাদের জন্য ধরে রাখে, তা খাও; যদিও শিকারকে কুকুর হত্যা করে ফেলে। তবে যদি কুকুর শিকারের কিছুটা খেয়ে ফেলে (তাহলে খাবে না)। কেননা, তখন আমার আশঙ্কা হয় যে, সে শিকার নিজেরই উদ্দেশ্যে ধরেছে। আর যদি তার সঙ্গে অন্য কুকুর মিশে যায়, তাহলে খাবে না।
আধুনিক প্রকাশনী- ৫০৭৮, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৭৫
সহিহ বুখারী হাদিস ৫৪৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করার কয়েকটি পরিষ্কার নিয়ম এসেছে। আদী ইবনু হাতিম (রাঃ) জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে আল্লাহর নাম নিয়ে পাঠালে তারা তোমাদের জন্য যা ধরে রাখে তা খাওয়া যাবে, যদিও তারা শিকার মেরে ফেলে। কিন্তু কুকুর যদি শিকারের কিছু খেয়ে ফেলে, তখন খেতে নিষেধ করা হয়েছে, কারণ আশঙ্কা থাকে সে নিজের জন্য ধরেছে। আবার অন্য কুকুর মিশে গেলে খাওয়া যাবে না। তাই “শিকারী কুকুরের বিধান”, “বিসমিল্লাহ বলে শিকার” ও “হালাল শিকার” বিষয়ে এই হাদিস খুব সরাসরি নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিকারী কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া জরুরি।
- শিকার পাঠানোর সময় আল্লাহর নাম নেওয়ার শিক্ষা আছে।
- কুকুর শিকার থেকে খেলে সেই শিকার না খাওয়ার নির্দেশ এসেছে।
- অন্য কুকুর মিশে গেলে সন্দেহের কারণে খেতে নিষেধ করা হয়েছে।
