৭২/৩. অধ্যায়ঃ

তীরের ফলকে আঘাতপ্রাপ্ত শিকার

প্রশিক্ষিত কুকুরের শিকার ও তীরের আঘাতের নিয়ম

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৭৭

قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّا نُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ قَالَ كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ وَإِنْ قَتَلْنَ قُلْتُ وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ قَالَ كُلْ مَا خَزَقَ وَمَا أَصَابَ بِعَرْضِه„ فَلاَ تَأْكُلْ.

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রসূল! আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে শিকারে পাঠিয়ে থাকি। তিনি বললেন: কুকুরগুলো তোমার জন্য যেটি ধরে রাখে সেটি খাও। আমি বললাম: যদি ওরা হত্যা করে ফেলে? তিনি বললেন: যদি ওরা হত্যাও করে ফেলে। আমি বললাম: আমরা তো ফলার দ্বারাও শিকার করে থাকি। তিনি বললেন: সেটি খাও, যেটি তীরে যখম করেছে; আর যেটি তীরের পার্শ্বের আঘাতে মারা গেছে সেটি খেয়ো না।

[১৭৫; মুসলিম ৩৪/১, হাঃ ১৯২৯, আহমাদ ১৯৩৮৯] আধুনিক প্রকাশনী- ৫০৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৬৯)

সহীহ বুখারী হাদিস ৫৪৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদি ইবনু হাতিম (রাঃ) জিজ্ঞেস করেন, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারে পাঠাই। নবী (صلى الله عليه وسلم) বলেন, কুকুরগুলো তোমার জন্য যা ধরে রাখে তা খাও। তিনি আবার জিজ্ঞেস করেন, যদি কুকুরগুলো হত্যা করে ফেলে? উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, যদি হত্যা করেও ফেলে। এরপর তিনি ফলার মাধ্যমে শিকারের কথা জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, যে শিকার তীরের ধারালো অংশে যখম হয়েছে তা খাও; আর যে শিকার তীরের পাশের আঘাতে মারা গেছে তা খেয়ো না। এই হাদিসে প্রশিক্ষিত কুকুর, শিকার ধরে রাখা এবং তীরের আঘাতের ধরন—সবই স্পষ্টভাবে আলাদা করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রশিক্ষিত কুকুর তোমার জন্য শিকার ধরে রাখলে তা খাওয়ার অনুমতি এসেছে।
  • কুকুর হত্যা করলেও, বর্ণিত শর্তে শিকার খাওয়ার কথা বলা হয়েছে।
  • তীরের ধারালো অংশে যখম হওয়া শিকার খাওয়া যায়।
  • তীরের পাশের আঘাতে মারা গেলে তা খেতে নিষেধ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন