৭০/৫৪. অধ্যায়ঃ
খাওয়ার পর কী পড়বে?
খাবার শেষে শুকরিয়ার দোয়া: যিনি খাইয়েছেন ও তৃপ্ত করেছেন
সহীহ বুখারী : ৫৪৫৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৫৯
أَبُو عَاصِمٍ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِه„ وَقَالَ مَرَّةً إِذَا رَفَعَ مَائِدَتَه“ قَالَ الْحَمْدُ لله الَّذِي كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ وَقَالَ مَرَّةً الْحَمْدُ لله رَبِّنَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى رَبَّنَا.
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন খাদ্য গ্রহণ শেষ করতেন, রাবী আরো বলেন, নবী (ﷺ)-এর দস্তরখান যখন তুলে নেয়া হতো তখন তিনি বলতেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি যথেষ্ট খাইয়েছেন এবং পরিতৃপ্ত করেছেন। তা থেকে মুখ ফিরানো যায় না এবং তাঁর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। রাবী কখনো বলেনঃ হে আমাদের রব! তোমার জন্যই সকল প্রশংসা, এর থেকে মুখ ফিরানো যাবে না, একে বিদায় করাও যাবে না এবং এর থেকে বেপরোয়া হওয়া যাবে না; হে আমাদের রব!
আধুনিক প্রকাশনী- ৫০৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৫১
সহীহ বুখারী হাদিস ৫৪৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত, নবী صلى الله عليه وسلم যখন খাবার শেষ করতেন, অথবা দস্তরখান তুলে নেওয়া হতো, তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন। তিনি বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি যথেষ্ট খাইয়েছেন এবং পরিতৃপ্ত করেছেন। তাঁর নিয়ামত থেকে মুখ ফিরানো যায় না এবং তাঁর প্রতি অকৃতজ্ঞতা দেখানো যায় না। অন্য বর্ণনায় এসেছে, হে আমাদের রব, তোমার জন্যই সব প্রশংসা; এ থেকে মুখ ফিরানো যাবে না, একে বিদায় করা যাবে না, এবং এর থেকে বেপরোয়া হওয়া যাবে না। এই হাদিস খাবার শেষে দোয়া, আল্লাহর শুকরিয়া এবং নিয়ামতের কদর শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবার শেষে আল্লাহর প্রশংসা করা উচিত।
- খাদ্য ও তৃপ্তি আল্লাহর দান—এ কথা মনে রাখা দরকার।
- নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞতা থেকে দূরে থাকা উচিত।
- দোয়ার মাধ্যমে বান্দা নিজের অভাব ও আল্লাহর দান স্বীকার করে।
