৭০/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৩৭৫ - ক্ষুধার্ত সাহাবীর প্রতি নবীজির দয়া
আল্লাহ তা‘আলার বাণী:
﴿كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ﴾ وَقَوْلِهِ ﴿أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ﴾ وَقَوْلِهِ ﴿كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ﴾আমি যে রিযক তোমাদের দিয়েছি তা থেকে পবিত্রগুলো আহার কর (সূরা আল-বাকারা ২/১৭২)। তিনি আরও বলেন: তোমাদের উপার্জিত পবিত্র বস্তু থেকে আহার কর (সূরা আল-বাকারা ২/২৬৭)। তিনি আরও বলেন: পবিত্র বস্তু থেকে আহার কর এবং সৎ কর্মশীল হও। তোমরা যা করছ আমি তা জানি (সূরা আল-মুমিনূন ২৩/৫১)।"
আবু হুরায়রার ক্ষুধা ও নবীজির মমতা
সহীহ বুখারী : ৫৩৭৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৭৫
وَعَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَصَابَنِي جَهْدٌ شَدِيدٌ فَلَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَاسْتَقْرَأْتُه“ آيَةً مِنْ كِتَابِ اللهِ فَدَخَلَ دَارَه“ وَفَتَحَهَا عَلَيَّ فَمَشَيْتُ غَيْرَ بَعِيدٍ فَخَرَرْتُ لِوَجْهِي مِنَ الْجَهْدِ وَالْجُوعِ فَإِذَا رَسُوْلُ اللهِ ﷺ قَائِمٌ عَلٰى رَأْسِي فَقَالَ يَا أَبَا هُرَيْرَةَ فَقُلْتُ لَبَّيْكَ رَسُوْلَ اللهِ وَسَعْدَيْكَ فَأَخَذَ بِيَدِي فَأَقَامَنِي وَعَرَفَ الَّذِي بِي فَانْطَلَقَ بِي إِلٰى رَحْلِه„ فَأَمَرَ لِي بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْتُ مِنْه“ ثُمَّ قَالَ عُدْ يَا أَبَا هِرٍّ فَعُدْتُ فَشَرِبْتُ ثُمَّ قَالَ عُدْ فَعُدْتُ فَشَرِبْتُ حَتّٰى اسْتَو‘ى بَطْنِي فَصَارَ كَالْقِدْحِقَالَ فَلَقِيتُ عُمَرَ وَذَكَرْتُ لَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِي وَقُلْتُ لَه“ فَوَلّٰى اللهُ ذ‘لِكَ مَنْ كَانَ أَحَقَّ بِه„ مِنْكَ يَا عُمَرُ وَاللهِ لَقَدْ اسْتَقْرَأْتُكَ الآيَةَ وَلأَنَا أَقْرَأُ لَهَا مِنْكَ قَالَ عُمَرُ وَاللهِ لأَنْ أَكُونَ أَدْخَلْتُكَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي مِثْلُ حُمْرِ النَّعَمِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি প্রচণ্ড ক্ষুধা অনুভব করি। তখন ‘উমর ইবনু খাত্তাবের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং মহান আল্লাহ্র (কোরআনের) একটি আয়াতের পাঠ তাঁর থেকে শুনতে চাইলাম। তিনি আয়াতটি পাঠ করে নিজ গৃহে প্রবেশ করলেন। এদিকে আমি কিছু দূর চলার পর ক্ষুধার প্রচণ্ডতায় উপুড় হয়ে পড়ে গেলাম।একটু পরে দেখি রাসূলুল্লাহ্ (ﷺ) আমার মাথার কাছে দাড়ানো। তিনি বললেনঃ হে আবূ হুরায়রা! আমি লাব্বাইকা ওয়া সা’দাইকা’ (হে আল্লাহ্র রাসূল আমি হাজির, হে আল্লাহ্র রাসূল, আপনার সমীপে) বলে সাড়া দিলাম। তিনি আমার হাত ধরে তুললেন এবং আমার অবস্থা বুঝতে পারলেন। তিনি আমাকে বাড়ীতে নিয়ে গেলেন এবং আমাকে এক পেয়ালা দুধ দেওয়ার জন্য আদেশ করলেন। আমি কিছু পান করলাম। তিনি বললেনঃ আবূ হুরায়রা! আরো পান কর। আবার পান করলাম। তিনি আবার বললেনঃ আরো। আমি আবার পান করলাম। এমনি কি আমার পেট তীরের মত সমান হয়ে গেল।এরপর আমি ‘উমরের সাথে সাক্ষাৎ করে আমার অবস্থার কথা তাঁকে জানালাম এবং বললামঃ হে ‘উমর! আল্লাহ তা’আলা এমন একজন লোকের মাধ্যমে এর বন্দোবস্ত করেছেন যিনি এ ব্যাপারে তোমার চেয়ে অধিক উপযুক্ত। আল্লাহর কসম! আমি তোমার কাছে আয়াতটি পাঠ শুনতে চেয়েছি অথচ আমি তোমার চেয়ে তা ভাল পাঠ করতে পারি। ‘উমর (রাঃ) বললেনঃ আল্লাহর কসম! তোমাকে আপ্যায়ন করতে পারলে তা আমার নিকট লাল বর্ণের উটের চেয়েও অধিক প্রিয় হত।
[৬২৪৬, ৬৪৫২; মুসলিম ৩৬/১৩, হাঃ ২০২২, আহমাদ ১৬৩৩২] (আধুনিক প্রকাশনীঃ ৪৯৭৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৯ম/৪৮৭০)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
সহীহ বুখারী হাদিস ৫৩৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুরায়রা (রাঃ)-এর প্রচণ্ড ক্ষুধার ঘটনা এসেছে। তিনি উমর (রাঃ)-এর কাছে কুরআনের একটি আয়াত শুনতে চান, যদিও তিনি নিজেই তা ভালো জানতেন। তাঁর উদ্দেশ্য ছিল হয়তো নিজের অবস্থা বোঝানো। পরে ক্ষুধায় তিনি পড়ে যান। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এসে তাঁর অবস্থা বুঝে তাঁকে হাত ধরে তুলেন এবং ঘরে নিয়ে যান। তিনি তাঁর জন্য দুধ আনতে বলেন এবং বারবার পান করতে বলেন, যতক্ষণ না তাঁর পেট ভরে যায়। পরে উমর (রাঃ) বলেন, তাঁকে আপ্যায়ন করতে পারলে তা তাঁর কাছে খুব প্রিয় হতো। এই হাদিসে ক্ষুধার কষ্ট, নবীজির দয়া এবং সাহাবীদের আন্তরিকতার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষুধার্ত মানুষের অবস্থা বুঝে তার পাশে দাঁড়ানো উচিত।
- নবী (صلى الله عليه وسلم) আবু হুরায়রা (রাঃ)-এর কষ্ট বুঝে সাহায্য করেছেন।
- খাবার দিয়ে আপ্যায়ন করা ভালোবাসা ও দয়ার প্রকাশ।
- মানুষের প্রয়োজন বুঝতে মনোযোগী হওয়া দরকার।
