৬৯/১. অধ্যায়ঃ

পরিবার-পরিজনের জন্য খরচ করার ফজিলত।

(মহান আল্লাহর বাণী): লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তারা কী খরচ করবে? বল: যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তাঁর বিধানসমূহ সুস্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করেন, যেন তোমরা ইহকাল ও পরকাল সম্পর্কে চিন্তা কর। দুনিয়া ও পরকালে। (সূরা আল-বাকারা ২/২১৯-২২০)।وَقَالَ الْحَسَنُ الْعَفْوُ الْفَضْلُ.হাসান (রহ.) বলেন, الْعَفْوُ অর্থ অতিরিক্ত।"

বিধবা ও মিসকিনের সহায়তা: বড় নেক কাজের সহজ পথ

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৫৩

يَحْيٰى بْنُ قَزَعَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّاعِي عَلٰى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ أَوِ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ বিধবা ও মিসকিনের জন্য খাদ্য যোগাড় করতে চেষ্টরত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মত অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়ামকারীর মত।

(৬০০৬৯, ৬০০৭; মুসলিম ৫৩/২ হাঃ ২৯৮২, আহমাদ ৮৭৪০) (আধুনিক প্রকাশনীঃ ৪৯৫৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৪৯)

সহীহ বুখারী হাদিস ৫৩৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিধবা ও মিসকিনের জন্য চেষ্টা করার বড় মর্যাদা বলা হয়েছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি বিধবা ও মিসকিনের জন্য খাদ্য যোগাড় করতে চেষ্টা করে, সে আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো, অথবা রাতের সালাতে দাঁড়ানো ও দিনের সিয়াম পালনকারীর মতো। এখানে মূল শব্দ হলো চেষ্টা। শুধু নিজের আরাম নয়, অসহায় মানুষের খাবার ও প্রয়োজনের দিকে মন দেওয়া বড় নেক কাজ। বিধবা ও মিসকিন সমাজের এমন মানুষ, যারা অনেক সময় সাহায্যের বেশি প্রয়োজন অনুভব করেন। হাদিসটি তাদের পাশে দাঁড়ানোকে বড় ইবাদতের সঙ্গে তুলনা করেছে। তাই সামাজিক সহায়তা, দান, খাদ্য জোগাড় এবং অসহায়ের পাশে থাকা—সবকিছুর জন্য এই হাদিস শক্ত উৎসাহ দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিধবা ও মিসকিনের জন্য চেষ্টা করা বড় নেক কাজ।
  • অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করা প্রশংসিত কাজ।
  • মানুষের সেবা ইবাদতের মর্যাদা লাভের কারণ হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন