৬৮/৪৭. অধ্যায়ঃ
শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহার করা।
সহিহ বুখারী : ৫৩৩৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৩৩৯
وَسَمِعْتُ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ تُحَدِّثُ عَنْ أُمِّ حَبِيبَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَحِلُّ لِامْرَأَةٍ مُسْلِمَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ إِلاَّ عَلٰى زَوْجِهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا.
উম্মু হাবীবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
(বর্ণনাকারী বলেন) আমি জয়নাবকে উম্মু হাবীবা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন মুসলিম নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হালাল নয়। তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে।
[১২৮০; মুসলিম ১৮/৯, হাঃ ১৪৮৭, আহমাদ ২৬৮১৬] আধুনিক প্রকাশনী- ৪৯৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৬)
