৬৮/৩৯. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: গর্ভবতী মহিলাদের ইদ্দত কাল সন্তান প্রসব করা পর্যন্ত। (সূরা আত-ত্বলাক ৪)
গর্ভবতী বিধবার ইদ্দত: সন্তান প্রসবের পর বিয়ের অনুমতি
সহিহ বুখারী : ৫৩১৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৩১৮
يَحْيٰى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْه“ عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ امْرَأَةً مِنْ أَسْلَمَ يُقَالُ لَهَا سُبَيْعَةُ كَانَتْ تَحْتَ زَوْجِهَا تُوُفِّيَ عَنْهَا وَهِيَ حُبْلٰى فَخَطَبَهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ فَأَبَتْ أَنْ تَنْكِحَه“ فَقَالَ وَاللهِ مَا يَصْلُحُ أَنْ تَنْكِحِيهِ حَتّٰى تَعْتَدِّي آخِرَ الأَجَلَيْنِ فَمَكُثَتْ قَرِيبًا مِنْ عَشْرِ لَيَالٍ ثُمَّ جَاءَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ انْكِحِي.
সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত যে, আসলাম গোত্রের সুবাইআ নামের এক স্ত্রীলোককে তার স্বামী গর্ভাবস্থায় রেখে মারা যায়। এরপর আবু সানাবিল ইবনু বাকাক (রাঃ) তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু মহিলা তাকে বিয়ে করতে অস্বীকার করে। সে (আবু সানাবিল) বললঃ আল্লাহর শপথ! দু’টি মেয়াদের মধ্যে দীর্ঘতর মেয়াদ অনুসারে ইদ্দত পালন না করা পর্যন্ত তোমার জন্য অন্যত্র বিয়ে করা জায়িয হবে না। এর প্রায় দশ দিনের মধ্যেই সে সন্তান প্রসব করে। এরপর সে নবী (ﷺ)-এর কাছে আসলে তিনি বললেনঃ এখন তুমি বিয়ে করতে পার।
আধুনিক প্রকাশনী- ৪৯২৮, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮২৩কিতাবুল ইদ্দাত [১][১] আল্লামা বাদরুদ্দীন ‘আইনী তাঁর সহীহুল বুখারীর ভাষ্যগ্রন্থ উমদাতুলকারীতে পাঠকের সুবিধার্থে এ অতিরিক্ত পর্বটি উল্লেখ করেছেন। যেহেতু এটি অতিরিক্ত সেহেতু আমরা এটিকে নম্বরের অন্তর্ভুক্ত করলাম না।
সহিহ বুখারী হাদিস ৫৩১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে সুবাইআ নামের এক নারীর ঘটনা এসেছে। তার স্বামী গর্ভাবস্থায় মারা যায়। আবু সানাবিল তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু সে রাজি হয়নি। তিনি বলেন, দুই মেয়াদের মধ্যে দীর্ঘতর মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে করা ঠিক হবে না। এরপর প্রায় দশ দিনের মধ্যে সুবাইআ সন্তান প্রসব করে এবং নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসে। নবীজি তাকে বলেন, এখন তুমি বিয়ে করতে পার। এখানে গর্ভবতী বিধবার ইদ্দত, সন্তান প্রসব এবং পুনর্বিবাহের বিষয় সরাসরি এসেছে। হাদিসটি খুব সহজ ভাষায় একটি গুরুত্বপূর্ণ ফয়সালা জানায়: সন্তান প্রসবের পর তার জন্য বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ব্যাখ্যা শুধু এই বর্ণনার কথার ওপর রাখা হয়েছে, বাড়তি শর্ত যোগ করা হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী বিধবার ইদ্দতের বিষয় সন্তান প্রসবের সঙ্গে যুক্ত হিসেবে এসেছে।
- সুবাইআ সন্তান প্রসবের পর নবীজি তাকে বিয়ের অনুমতি দেন।
- মানুষের কথার চেয়ে নবীজির ফতোয়া গ্রহণযোগ্য।
- ইদ্দতের বিষয়ে ভুল ধারণা হলে জ্ঞানী ব্যক্তির কাছে জিজ্ঞেস করা দরকার।
