৬৮/২৪. অধ্যায়ঃ
ইশারার মাধ্যমে তালাক ও অন্যান্য কাজ।
وَقَالَ ابْنُ عُمَرَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُعَذِّبُ اللَّهُ بِدَمْعِ الْعَيْنِ وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا فَأَشَارَ إِلَى لِسَانِهِ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ أَشَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ أَيْ خُذِ النِّصْفَ وَقَالَتْ أَسْمَاءُ صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكُسُوفِ فَقُلْتُ لِعَائِشَةَ مَا شَأْنُ النَّاسِ وَهِيَ تُصَلِّي فَأَوْمَأَتْ بِرَأْسِهَا إِلَى الشَّمْسِ فَقُلْتُ آيَةٌ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ وَقَالَ أَنَسٌ أَوْمَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى أَبِي بَكْرٍ أَنْ يَتَقَدَّمَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ أَوْمَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ لَا حَرَجَ وَقَالَ أَبُو قَتَادَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْدِ لِلْمُحْرِمِ أَحَدٌ مِنْكُمْ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا أَوْ أَشَارَ إِلَيْهَا قَالُوا لَا قَالَ فَكُلُوا.ইবন ‘উমার (রা.) বলেন, নবী (ﷺ) বলেছেন: আল্লাহ চোখের পানির জন্য শাস্তি দিবেন না; তবে শাস্তি দিবেন এটার জন্য এই বলে তিনি মুখের প্রতি ইশারা করলেন। কা’ব ইবন মালিক (রা.) বলেন, নবী (ﷺ) আমার প্রতি ইশারা করে বললেন: অর্ধেক লও। আসমা (রা.) বলেন, নবী (ﷺ) সূর্যগ্রহণের সালাত আদায় করেন। ‘আয়িশা (রা.) সালাত আদায় করছিলেন। এ অবস্থায় আমি তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কী? তিনি তাঁর মাথা দ্বারা সূর্যের দিকে ইশারা করলেন। আমি বললাম: কোনো নিদর্শন নাকি? তিনি মাথা নেড়ে বললেন: জি হাঁ। আনাস (রা.) বলেন: নবী (ﷺ) তাঁর হাত দ্বারা আবূ বকর (রা.)-এর প্রতি ইশারা করে সামনে যেতে বললেন। ইবন ‘আব্বাস (রা.) বলেন, নবী (ﷺ) হাত দ্বারা ইশারা করে বললেন: কোনো দোষ নেই। আবূ কাতাদা (রা.) নবী (ﷺ) মুহরিম-এর (ইহরামকারী) শিকার সম্বন্ধে বললেন, তোমাদের কেউ কি তাকে (মুহরিমকে) এ কাজে লিপ্ত হবার আদেশ করেছিল বা শিকারের প্রতি ইঙ্গিত করেছিল? লোকেরা বলল: না। তিনি বললেন, তবে খাও।"
জুমার দিনের দোয়ার মুহূর্ত: কল্যাণ চাওয়ার হাদিস
সহীহ বুখারী : ৫২৯৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৯৪
مُسَدَّدٌ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم فِي الْجُمُعَةِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي فَسَأَلَ اللهَ خَيْرًا إِلاَّ أَعْطَاه“ وَقَالَ بِيَدِه„ وَوَضَعَ أُنْمُلَتَه“ عَلٰى بَطْنِ الْوُسْطٰى وَالْخِنْصِرِ قُلْنَا يُزَهِّدُهَا
আবূ হুরায়রা (রাঃ) ও যায়দ ইব্নু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল কাসিম (ﷺ) বলেছেন: জুমু’আর দিনে এমন একটি মুহূর্ত আছে, যে মুহূর্তে কোন মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে যে কোন কল্যাণ চায় আল্লাহ অবশ্যই তা মঞ্জুর করে থাকেন। তিনি নিজ হাত দ্বারা ইশারা করেন এবং তাঁর আঙ্গুলগুলো মধ্যমা ও কনিষ্ঠা আঙ্গুলের পেটে রাখেন। আমরা বললাম: তিনি স্বল্পতা বুঝাতে চাচ্ছেন।
সহীহ বুখারী হাদিস ৫২৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবুল কাসিম (صلى الله عليه وسلم) জুমার দিনের একটি বিশেষ মুহূর্তের কথা বলেছেন। তিনি বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে সালাত আদায়রত অবস্থায় আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে আল্লাহ তা দান করেন। এরপর তিনি হাতে ইশারা করলেন এবং আঙুলের ভঙ্গি দিয়ে সেই সময়ের স্বল্পতা বোঝালেন। বর্ণনাকারীরা বলেন, তিনি যেন সময়টি কম বোঝাতে চেয়েছেন। এই হাদিসের মূল বিষয় হলো জুমার দিনের দোয়ার সময়, সালাত এবং আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। এখানে সময়টি ঠিক কোন মুহূর্ত—তা এই বর্ণনায় নির্দিষ্ট করে বলা হয়নি। তাই ব্যাখ্যায় শুধু হাদিসের ভাষা অনুযায়ী বলা যায়, জুমার দিনে দোয়ার একটি মূল্যবান ছোট সময় আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমার দিনে দোয়ার একটি বিশেষ মুহূর্ত আছে।
- সালাতের অবস্থায় আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার কথা এসেছে।
- নবী (صلى الله عليه وسلم) আঙুলের ইশারায় সময়টির স্বল্পতা বোঝিয়েছেন।
- হাদিসে নির্দিষ্ট সময়টি এই বর্ণনায় স্পষ্ট করা হয়নি।
