৬৮/১২. অধ্যায়ঃ

খুলার বর্ণনা এবং তালাক হওয়ার নিয়ম।

وَقَوْلُ اللَّهِ تَعَالَى : ﴿وَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا ءَاتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ﴾ إِلَى قَوْلِهِ ﴿الظَّالِمُونَ﴾ وَأَجَازَ عُمَرُ الْخُلْعَ دُونَ السُّلْطَانِ وَأَجَازَ عُثْمَانُ الْخُلْعَ دُونَ عِقَاصِ رَأْسِهَا وَقَالَ طَاوُسٌ إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فِيمَا افْتَرَضَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى صَاحِبِهِ فِي الْعِشْرَةِ وَالصُّحْبَةِ وَلَمْ يَقُلْ قَوْلَ السُّفَهَاءِ لَا يَحِلُّ حَتَّى تَقُولَ لَا أَغْتَسِلُ لَكَ مِنْ جَنَابَةٍ.মহান আল্লাহর বাণী: “তোমাদের পক্ষে তাদেরকে দেয়া মালের কিছুই ফিরিয়ে নেয়া জায়িয হবে না, কিন্তু যদি তারা উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না (তাহলে অন্য ব্যবস্থা)। অতঃপর যদি তোমরা (উভয় পক্ষের শালিসগণ) আশঙ্কা কর যে উভয়পক্ষ আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না, তাহলে উভয়ের প্রতি কোনো গুনাহ নেই যদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায়। এগুলো আল্লাহর আইন, কাজেই তোমরা এগুলোকে লঙ্ঘন করো না, আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করবে, তারাই যালিম।” (সূরা আল-বাকারা ২/২২৯)‘উমার (রা.) কাযীর অনুমতি ব্যতীত খুলা’কে বৈধ বলেছেন। ‘উসমান (রা.) মাথার বেণী ব্যতীত অন্য সকল কিছুর পরিবর্তে খুলা’ করার অনুমতি দিয়েছেন। তাউস (রহ.) বলেন, যদি তারা উভয়ে আল্লাহর সীমা ঠিক না রাখতে পারার আশঙ্কা করে অর্থাৎ সংসার জীবনে তাদের প্রত্যেকের উপর যে দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন সে ব্যাপারে। তিনি বোকাদের মাঝে এ কথা বলেননি যে, খুলা ততক্ষণ বৈধ হবে না, যতক্ষণ না মহিলা বলবে আমি জুনবী হয়ে তোমার জন্য গোসল করব না অর্থাৎ যতক্ষণ না মহিলা তাকে সহবাস থেকে বাধা দান করবে।"

খুলা তালাকে বাগান ফেরত দেওয়ার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৭৪

إِسْحَاقُ الْوَاسِطِيُّ حَدَّثَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عِكْرِمَةَ أَنَّ أُخْتَ عَبْدِ اللهِ بْنِ أُبَيٍّ بِهٰذَا وَقَالَ تَرُدِّينَ حَدِيقَتَه“ قَالَتْ نَعَمْ فَرَدَّتْهَا وَأَمَرَه“ يُطَلِّقْهَاوَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلِّقْهَا.

‘আবদুল্লাহ ইবনু উবায়র (র) হতে বর্ণিতঃ

আব্দুল্লাহ ইবন উবাইর বোন হতেও উক্ত হাদীসটি বর্ণিত। তাতে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি কি তার বাগানটি ফিরিয়ে দেবে? মহিলা বললঃ হ্যাঁ। পরে সে বাগানটি ফেরত দিল, আর রাসূলুল্লাহ (ﷺ) তাকে তালাক দেয়ার জন্য তার স্বামীকে নির্দেশ দিলেন।ইব্রাহিম ইবন তাহমান খালিদ থেকে, তিনি ইকরিমা থেকে, তিনি নবী (ﷺ) থেকে “তাঁকে তালাক দাও” কথাটি ও বর্ণনা করেছেন।

আধুনিক প্রকাশনী- ৪৮৮৭, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৮২

সহীহ বুখারী হাদিস ৫২৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাবিত ইবন কায়সের স্ত্রীর খুলা সংক্রান্ত ঘটনার আরেকটি বর্ণনা এসেছে। এখানে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মহিলাকে জিজ্ঞেস করেন, তিনি কি স্বামীর বাগান ফেরত দেবেন? তিনি বলেন, হ্যাঁ। এরপর তিনি বাগানটি ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার স্বামীকে তাকে তালাক দেওয়ার নির্দেশ দেন। অন্য বর্ণনায় সরাসরি বলা হয়েছে, তাকে তালাক দাও। এই হাদিসে খুলার একটি গুরুত্বপূর্ণ দিক দেখা যায়: স্ত্রী যখন স্বামীর সঙ্গে থাকতে পারছে না এবং স্বামীর দেওয়া সম্পদ ফেরত দিতে রাজি, তখন বিচ্ছেদের পথ তৈরি হয়। এখানে ঝগড়া বাড়ানো নয়, বরং নির্দিষ্ট শর্তে সম্পর্ক আলাদা করার কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খুলার ক্ষেত্রে স্বামীর দেওয়া সম্পদ ফেরত দেওয়ার বিষয় এসেছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্বামীকে তালাক দেওয়ার নির্দেশ দেন।
  • দাম্পত্য অমিলের সমাধান শান্তভাবে হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন