৬৭/১২০. অধ্যায়ঃ

কোনো ব্যক্তির এ কথা বলা যে, নিশ্চয়ই আজ রাতে সে তার সকল স্ত্রীর সঙ্গে মিলিত হবে।

ইনশাআল্লাহ বলার গুরুত্ব: সুলায়মান (আঃ)-এর ঘটনার শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ৫২৪২

مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَم لأَطُوفَنَّ اللَّيْلَةَ بِمِائَةِ امْرَأَةٍ تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللهِ فَقَالَ لَهُ الْمَلَكُ قُلْ إِنْ شَاءَ اللهُ فَلَمْ يَقُلْ وَنَسِيَ فَأَطَافَ بِهِنَّ وَلَمْ تَلِدْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ نِصْفَ إِنْسَانٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَوْ قَالَ إِنْ شَاءَ اللهُ لَمْ يَحْنَثْ وَكَانَ أَرْجٰى لِحَاجَتِهِ.

আবূ হুরায়রার (রাঃ) হতে বর্ণিতঃ

দাউদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ) একদা বলেছিলেন, ‘‘নিশ্চয়ই আজ রাতে আমি আমার একশ স্ত্রীদের সঙ্গে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে।’’ এ কথা শুনে একজন ফেরেশতা বললেন, ‘‘আপনি ‘ইনশাআল্লাহ’ বলুন; কিন্তু তিনি এ কথা ভুলক্রমে বলেননি। এরপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হলেন; কিন্তু তাদের কেউ কোনো সন্তান প্রসব করল না। কেবল এক স্ত্রী একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করল। নবী (ﷺ) বলেন, যদি সুলায়মান (আঃ) ‘ইনশাআল্লাহ’ বলতেন, তাহলে তাঁর শপথ ভঙ্গ হত না। আর তাতেই ভালোভাবে তাঁর আশা মিটত।

আধুনিক প্রকাশনী- ৪৮৪৮৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৬২

সহিহ বুখারী হাদিস ৫২৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সুলায়মান (আঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি আশা করেছিলেন, সেই রাতে তাঁর স্ত্রীদের থেকে সন্তান জন্ম নেবে এবং তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। একজন ফেরেশতা তাঁকে ইনশাআল্লাহ বলতে বলেছিলেন, কিন্তু তিনি ভুলে তা বলেননি। এরপর তাঁর আশা পূর্ণ হয়নি, শুধু একজন স্ত্রী অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে তাঁর শপথ ভঙ্গ হত না এবং তাঁর আশা পূরণের জন্য তা বেশি সহায়ক হত। এই হাদিস আমাদের শেখায়, ভবিষ্যৎ কাজের পরিকল্পনা করার সময় মানুষের উচিত আল্লাহর ইচ্ছাকে সামনে রাখা। মানুষ পরিকল্পনা করে, চেষ্টা করে, আশা করে; কিন্তু ফল আল্লাহর হাতে। তাই ইনশাআল্লাহ বলা শুধু মুখের কথা নয়, বরং আল্লাহর ওপর নির্ভরতার প্রকাশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভবিষ্যৎ পরিকল্পনার সময় ইনশাআল্লাহ বলা গুরুত্বপূর্ণ।
  • মানুষের ইচ্ছা ও চেষ্টা থাকলেও ফল আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে।
  • ভুলে যাওয়া মানুষের স্বভাব, তাই কথায় আল্লাহর স্মরণ রাখা দরকার।
  • শপথ বা দৃঢ় আশা প্রকাশের সময় আল্লাহর ইচ্ছাকে সামনে রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন