৮/৯৫. অধ্যায়ঃ
জামাআত ব্যতীত স্তম্ভসমূহের মাঝখানে সালাত আদায় করা।
সহিহ বুখারী : ৫০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৫০২
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ. فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ. قَالَ فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا.
ইয়াযীদ ইব্নু আবূ উবায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সালামা বিন আকওয়া (রাঃ)-এর নিকট আসতাম। তিনি সর্বদা মসজিদে নববীর সেই স্তম্ভের নিকট সালাত আদায় করতেন যা ছিল মসহাফের নিকটবর্তী। আমি তাঁকে বললামঃ হে আবু মুসলিম! আমি আপনাকে সর্বদা এই স্তম্ভ খুঁজে বের করে সামনে রেখে সালাত আদায় করতে দেখি (এর কারণ কী?) তিনি বললেনঃ আমি নবী (ﷺ)-কে এটি খুঁজে বের করে এর নিকট সালাত আদায় করতে দেখেছি।
