৬৬/১৬. অধ্যায়ঃ
যারা বলে, দুই মলাটের মধ্যে (কুরআন) যা কিছু আছে তা বাদে নবী (ﷺ) কিছু রেখে যাননি।
সহিহ বুখারী : ৫০১৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৫০১৯
قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْعَزِيْزِ بْنِ رُفَيْعٍ قَالَ دَخَلْتُ أَنَا وَشَدَّادُ بْنُ مَعْقِلٍ عَلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ لَهُ شَدَّادُ بْنُ مَعْقِلٍ أَتَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ شَيْءٍ قَالَ مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ قَالَ وَدَخَلْنَا عَلَى مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ فَسَأَلْنَاهُ فَقَالَ مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ.
‘আবদুল আযীয ইব্নু রুফাই’ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং শাদ্দাদ ইবন মাকিল ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। শাদ্দাদ ইবন মাকিল তাঁকে জিজ্ঞেস করলেন, নবী (ﷺ) কুরআন বাদে অন্য কিছু রেখে যাননি? ইবন আব্বাস (রাঃ) উত্তর দিলেন, নবী (ﷺ) দুই মলাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কুরআন ছাড়া অন্য কিছু রেখে যাননি। আবদুল আজিজ বললেন, আমরা মুহাম্মাদ ইবনুল হানাফিয়ার নিকট গিয়ে তাঁকে জিজ্ঞেস করলে তিনিও বললেন যে, দুই মলাটের মাঝে (যা আছে তা) ব্যতীত আর কিছু রেখে যাননি।
আধুনিক প্রকাশনীঃ ৪৬৪৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৪৯
