৬৬/১. অধ্যায়ঃ
ওহী কীভাবে অবতীর্ণ হয় এবং সর্বপ্রথম যা অবতীর্ণ হয়েছিল।
قَالَ ابْنُ عَبَّاسٍ ﴾الْمُهَيْمِنُ﴿ الْأَمِينُ الْقُرْآنُ أَمِينٌ عَلَى كُلِّ كِتَابٍ قَبْلَهُইবন ‘আব্বাস (রা.) বলেন, الْمُهَيْمِنُ মানে-আমীন। কুরআন পূর্ববর্তী সমস্ত আসমানী গ্রন্থের জন্য আমীন স্বরূপ।"
জিবরীলের আগমন ও ওহী: নবী صلى الله عليه وسلم-এর কাছে ফেরেশতার সাক্ষাৎ
সহীহ বুখারী : ৪৯৮০
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৮০
مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ أَبِيْ عَنْ أَبِيْ عُثْمَانَ قَالَ أُنْبِئْتُ أَنَّ جِبْرِيْلَ أَتَى النَّبِيََ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ فَجَعَلَ يَتَحَدَّثُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِأُمِّ سَلَمَةَ مَنْ هَذَا أَوْ كَمَا قَالَ قَالَتْ هَذَا دِحْيَةُ فَلَمَّا قَامَ قَالَتْ وَاللهِ مَا حَسِبْتُهُ إِلَّا إِيَّاهُ حَتَّى سَمِعْتُ خُطْبَةَ النَّبِيِّصلى الله عليه وسلم يُخْبِرُ خَبَرَ جِبْرِيْلَ أَوْ كَمَا قَالَ قَالَ أَبِيْ قُلْتُ لِأَبِيْ عُثْمَانَ مِمَّنْ سَمِعْتَ هَذَا قَالَ مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ.
আবূ ‘উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে অবগত করা হয়েছে যে, একদা জিবরীল (আঃ) নবী (ﷺ)-এর কাছে আগমন করলেন। তখন উম্মু সালামা (রাঃ) তাঁর কাছে ছিলেন। জিবরীল (আঃ) তাঁর সাথে কথা বলতে আরম্ভ করলেন। নবী (ﷺ) উম্মু সালামা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, ইনি কে? অথবা তিনি এরকম কোন কথা জিজ্ঞেস করলেন। উম্মু সালামা (রাঃ) বললেন, ইনি দিহিয়া (রাঃ)।তারপর জিবরীল (আঃ) উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর কসম, নবী (ﷺ)–এর ভাষণে জিবরীল (আঃ)–এর খবর না শুনা পর্যন্ত আমি তাঁকে সে দিহিয়া (রাঃ)–ই মনে করেছি। অথবা তিনি (বর্ণনাকারী) সেরকম কোন কথা বর্ণনা করেছেন।বর্ণনাকারী মুতামির (রহঃ) বলেন, আমার পিতা (সুলাইমান) বলেছেন, আমি উসমান (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি কার নিকট থেকে এ ঘটনা শুনেছেন? তিনি বললেন, উসামা ইবনু যায়েদ (রাঃ)-এর নিকট হতে।
আধুনিক প্রকাশনীঃ ৪৬১০, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬১৫
সহীহ বুখারী হাদিস ৪৯৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জিবরীল আঃ-এর আগমন এবং নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে তাঁর কথোপকথনের একটি ঘটনা এসেছে। উম্মু সালামা রাঃ তখন নবী صلى الله عليه وسلم-এর কাছে ছিলেন। তিনি আগত ব্যক্তিকে দিহিয়া রাঃ মনে করেছিলেন। পরে নবী صلى الله عليه وسلم-এর ভাষণে জিবরীল আঃ-এর খবর শুনে তিনি বুঝতে পারেন যে, তিনি আসলে দিহিয়া রাঃ নন, বরং জিবরীল আঃ ছিলেন। এখানে মূল শিক্ষা হলো, ওহী ও ফেরেশতার বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর জীবনের বাস্তব ঘটনা হিসেবে সাহাবীদের সামনে প্রকাশ পেয়েছে। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর বার্তা নবী صلى الله عليه وسلم-এর কাছে জিবরীল আঃ-এর মাধ্যমে এসেছে। বর্ণনার শেষে সনদের বিষয়ও এসেছে, যা হাদিস সংরক্ষণের সতর্কতা দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জিবরীল আঃ নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে কথা বলতেন।
- উম্মু সালামা রাঃ প্রথমে তাঁকে দিহিয়া রাঃ মনে করেছিলেন।
- নবী صلى الله عليه وسلم-এর ভাষণ থেকে পরে ঘটনাটির আসল পরিচয় জানা যায়।
- হাদিস বর্ণনায় সাহাবী ও রাবীদের সূত্রের গুরুত্ব আছে।
