৬৫/৪১৩. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৯৭৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯৭৬
قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ وَعَبْدَةَ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ عَنِ الْمُعَوِّذَتَيْنِ فَقَالَ سَأَلْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ قِيْلَ لِيْ فَقُلْتُ فَنَحْنُ نَقُوْلُ كَمَا قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم.
যির ইব্নু হুবাইশ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি উবাই ইবন কা‘ব الْمُعَوِّذَتَيْنِ সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, এ বিষয়ে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেছিলাম। আমাকে বলা হয়েছে, তাই আমি বলছি। উবাই ইবন কা‘ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে রকম বলেছেন, আমরাও ঠিক সে রকম বলছি।
[৪৯৭৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৬০৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬১২)
