৬৫/৪১০. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
তাওহীদ: আল্লাহর একত্ব, পুনরুত্থান ও সন্তান অস্বীকার
সহীহ বুখারী : ৪৯৭৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৭৪
أَبُو الْيَمَانِ حَدَّثَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ اللهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ وَشَتَمَنِيْ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ فَأَمَّا تَكْذِيْبُهُ إِيَّايَ فَقَوْلُهُ لَنْ يُعِيْدَنِيْ كَمَا بَدَأَنِيْ وَلَيْسَ أَوَّلُ الْخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ{اتَّخَذَ اللهُ وَلَدًا} وَأَنَا الْأَحَدُ الصَّمَدُ لَمْ أَلِدْ وَلَمْ أُوْلَدْ وَلَمْ يَكُنْ لِيْ كُفْئًا أَحَدٌ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, “বনী আদম আমার প্রতি মিথ্যারোপ করেছে; অথচ এরূপ করা তার জন্য সঠিক হয়নি। বনী আদম আমাকে গালি দিয়েছে; অথচ এমন করা তার জন্য উচিত হয়নি। আমার প্রতি মিথ্যারোপ করার অর্থ হচ্ছে এই যে, সে বলে, আল্লাহ আমাকে যে রকম প্রথমবার সৃষ্টি করেছেন, তেমনি তিনি আমাকে দ্বিতীয়বার জীবিত করবেন না। অথচ তাকে আবার জীবিত করা অপেক্ষা প্রথমবার সৃষ্টি করা আমার জন্য সহজ ছিল না। আমাকে তার গালি দেয়ার অর্থ হল, সে বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন; অথচ আমি একক, কারো মুখাপেক্ষী নই। আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও জন্ম দেয়া হয়নি এবং কেউ আমার সমকক্ষ নয়।”
[৩১৯৩] (আধুনিক প্রকাশনীঃ ৪৬০৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬১০)
সহীহ বুখারী হাদিস ৪৯৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুতর কথা এসেছে। আদম সন্তান আল্লাহর প্রতি মিথ্যারোপ করে যখন বলে, প্রথমবার সৃষ্টি করার পর আল্লাহ তাকে আবার জীবিত করবেন না। অথচ আল্লাহ জানান, প্রথম সৃষ্টি তাঁর জন্য পুনরায় জীবিত করার চেয়ে সহজ ছিল না। আবার মানুষ আল্লাহকে গালি দেয়, যখন বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, তিনি এক, অমুখাপেক্ষী; তিনি কাউকে জন্ম দেননি, তাঁকেও জন্ম দেওয়া হয়নি, আর কেউ তাঁর সমকক্ষ নয়। এই হাদিসের মূল বিষয় তাওহীদ। এখানে আল্লাহর একত্ব, পরকালীন পুনরুত্থান এবং আল্লাহর পবিত্র সত্তা সম্পর্কে পরিষ্কার বিশ্বাসের শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পুনরুত্থান অস্বীকার করা আল্লাহর ক্ষমতা অস্বীকারের মতো গুরুতর বিষয়।
- আল্লাহ সন্তান গ্রহণ করেননি—এ বিশ্বাস তাওহীদের অংশ।
- আল্লাহ এক, অমুখাপেক্ষী ও সমকক্ষহীন।
- আল্লাহ সম্পর্কে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
