৬৫/৪০৭. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটি এবং ধ্বংস হোক সে নিজেও। তার মাল-দৌলত এবং সে যা উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি। (সূরা লাহাব ১১১/১-২)

দাওয়াত ও সতর্কতা: কুরাইশকে সত্য জানালেন নবী صلى الله عليه وسلم

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৭২

مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا أَبُوْ مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الْبَطْحَاءِ فَصَعِدَ إِلَى الْجَبَلِ فَنَادَى يَا صَبَاحَاهْ فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ فَقَالَ أَرَأَيْتُمْ إِنْ حَدَّثْتُكُمْ أَنَّ الْعَدُوَّ مُصَبِّحُكُمْ أَوْ مُمَسِّيْكُمْ أَكُنْتُمْ تُصَدِّقُوْنِيْ قَالُوْا نَعَمْ قَالَ فَإِنِّيْ {نَذِيْرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيْدٍ} فَقَالَ أَبُوْ لَهَبٍ أَلِهَذَا جَمَعْتَنَا تَبًّا لَكَ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {تَبَّتْ يَدَآ أَبِيْ لَهَبٍ وَّتَبَّ} إِلَى آخِرِهَا.

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদা নবী (ﷺ) বাতহা প্রান্তরের দিকে চলে গেলেন এবং পর্বতে উঠে يَا صَبَاحَاهْ (ইয়া সাবাহাহ) বলে উচ্চৈঃস্বরে ডাকলেন। কুরাইশরা তাঁর কাছে জমায়েত হল। তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি, শত্রু সৈন্যরা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমাকে সত্য বলে বিশ্বাস করবে? তারা সকলেই বলল, হ্যাঁ, আমরা বিশ্বাস করব।তখন তিনি বললেন, আমি তোমাদেরকে আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সাবধান করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছ? তোমার ধ্বংস হোক। তখন আল্লাহ তা‘আলা প্রথম থেকে শেষ পর্যন্ত সূরা লাহাব অবতীর্ণ করলেন, ‘ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন-সম্পদ এবং উপার্জন তার কোন কাজে আসেনি। অচিরে সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে, তার গলায় পাকানো দড়ি’।

[১৩৯৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৬০৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬০৮)

সহীহ বুখারী হাদিস ৪৯৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বাতহা অঞ্চলে গিয়ে পাহাড়ে উঠেন এবং উচ্চস্বরে লোকদের ডাকেন। কুরাইশরা জমা হলে তিনি তাঁদের কাছে নিজের সত্যবাদিতার সাক্ষ্য নেন। তিনি বলেন, যদি তিনি জানান শত্রু সকালে বা সন্ধ্যায় আক্রমণ করবে, তারা কি তাঁকে সত্য বলে মানবে? তারা হ্যাঁ বলে। এরপর তিনি জানান, তিনি আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছেন। আবু লাহাব বিরক্ত হয়ে তাঁকে কটু কথা বলে। তখন আল্লাহ সূরা লাহাব নাযিল করেন। এই হাদিসে দাওয়াতের ভাষা পরিষ্কার: প্রথমে বিশ্বাসযোগ্যতা, তারপর সতর্কতা। নবী (صلى الله عليه وسلم) মানুষের সামনে সত্য গোপন করেননি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্যবাদী চরিত্র দাওয়াতের শক্তি বাড়ায়।
  • মানুষকে আখিরাতের সতর্কতা জানানো নবীসুলভ কাজ।
  • কটু কথা সত্যকে দুর্বল করে না।
  • আল্লাহর বাণী সত্যের বিরোধীদের পরিণতি জানায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন