৬৫/৩৮৬. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আপনার রব আপনাকে ত্যাগও করেননি এবং আপনার সঙ্গে দুশমনীও করেননি। (সূরা আদ-দুহা ৯৩/৩)
সূরা দুহা নাযিলের ঘটনা: আল্লাহ নবী صلى الله عليه وسلم-কে পরিত্যাগ করেননি
সহীহ বুখারী : ৪৯৫০
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৫০
أَحْمَدُ بْنُ يُوْنُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ قَيْسٍ قَالَ سَمِعْتُ جُنْدُبَ بْنَ سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ اشْتَكَى رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فَلَمْ يَقُمْ لَيْلَتَيْنِ أَوْ ثَلَاثًا فَجَاءَتْ امْرَأَةٌ فَقَالَتْ يَا مُحَمَّدُ إِنِّيْ لَأَرْجُوْ أَنْ يَكُوْنَ شَيْطَانُكَ قَدْ تَرَكَكَ لَمْ أَرَهُ قَرِبَكَ مُنْذُ لَيْلَتَيْنِ أَوْ ثَلَاثَةٍ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {وَالضُّحٰى لا (1) وَاللَّيْلِ إِذَا سَجٰى لا (2) مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى}.
জুনদুব ইব্নু সুফ্ইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
অসুস্থতার কারণে রাসূলুল্লাহ (ﷺ) দুই বা তিন রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেননি। এ সময় এক মহিলা এসে বলল, 'হে মুহাম্মাদ! আমার মনে হয়, তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। দুই কিংবা তিন দিন যাবৎ তাকে আমি তোমার কাছে আসতে দেখতে পাচ্ছি না।' তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন, “শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর যখন তা হয় নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি” (সূরা ওয়াদ দুহা ৯৩/৩)।
[১১২৪; মুসলিম ৩২/৩৯, হাঃ ১৭৯৭, আহমাদ ১৮৮২৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৮২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৮৭)
সহীহ বুখারী হাদিস ৪৯৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুনদুব ইবনে সুফিয়ান (রাঃ) বলেন, অসুস্থতার কারণে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুই বা তিন রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেননি। তখন এক মহিলা এসে কটূ কথা বলল। সে বলল, তার মনে হয় নবী صلى الله عليه وسلم-এর শয়তান তাঁকে ছেড়ে গেছে, কারণ দুই বা তিন দিন তাকে কাছে আসতে দেখেনি। এই কথার জবাবে আল্লাহ তা’আলা সূরা আদ-দুহার আয়াত নাযিল করেন। সেখানে বলা হয়েছে, শপথ পূর্বাহ্নের, শপথ নিঝুম রাতের, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি। এই হাদিসে ওহীর বিরতি, মানুষের কটূ কথা এবং আল্লাহর সান্ত্বনার কথা এসেছে। সূরা দুহা নাযিলের ঘটনা আমাদের শেখায়, কষ্টের সময় আল্লাহর কথা বিশ্বাসীর মনে শান্তি আনে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থতা বা সাময়িক বিরতি আল্লাহর অপছন্দের প্রমাণ নয়।
- মানুষের কটূ কথার জবাব আল্লাহর বাণী দিয়ে এসেছে।
- সূরা দুহার আয়াত নবী صلى الله عليه وسلم-এর জন্য সান্ত্বনার বার্তা বহন করে।
