৬৫/৩৭৯. অধ্যায়ঃ

এবং শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। (সূরা আল-লাইল ৯২/৩)

আবদুল্লাহ ইবনে মাসউদের কিরাআত: সূরা আল-লাইল পাঠের বর্ণনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৪৪

عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ إِبْرَاهِيْمَ قَالَ قَدِمَ أَصْحَابُ عَبْدِ اللهِ عَلَى أَبِي الدَّرْدَاءِ فَطَلَبَهُمْ فَوَجَدَهُمْ فَقَالَ أَيُّكُمْ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللهِ قَالَ كُلُّنَا قَالَ فَأَيُّكُمْ أَحْفَظُ فَأَشَارُوْا إِلَى عَلْقَمَةَ قَالَ كَيْفَ سَمِعْتَهُ يَقْرَأُ {وَاللَّيْلِ إِذَا يَغْشٰى} قَالَ عَلْقَمَةُ {وَالذَّكَرِ وَالْأُنْثٰى} قَالَ أَشْهَدُ أَنِّيْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ هَكَذَا وَهَؤُلَاءِ يُرِيْدُوْنِيْ عَلَى أَنْ أَقْرَأَ {وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثٰى} وَاللهِ لَا أُتَابِعُهُمْ.

ইব্রাহীম (রহ.) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর কতক সাথী আবু দারদা (রাঃ)-এর কাছে আসলেন। তিনিও তাদেরকে তালাশ করে পেয়ে গেলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর কিরাআত অনুযায়ী কে কুরআন পাঠ করতে পারে। আলকামা (রহঃ) বললেন, আমরা সকলেই। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভাল হাফেজ কে? সকলেই আলকামার প্রতি ইশারা করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি আবদুল্লাহ ইবন মাসউদকে وَاللَّيْلِ إِذَا يَغْشٰى কীভাবে পড়তে শুনেছেন? আলকামা (রহঃ) বললেন, আমি তাকে وَالذَّكَرِ وَالْأُنْثٰى পড়তে শুনেছি।এ কথা শুনে আবু দারদা (রাঃ) বললেন, তোমরা সাক্ষী থাক, আমিও নবী (ﷺ)-কে এভাবেই পড়তে শুনেছি। অথচ এসব (সিরিয়াবাসী) লোকেরা চাচ্ছে, আমি যেন আয়াতটি وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثٰى পড়ি। আল্লাহর কসম! আমি তাদের কথা মানবো না।

[৩২৮৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৭৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৮০)

সহীহ বুখারী হাদিস ৪৯৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ দারদা (রাঃ) আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)-এর সাথীদের খুঁজে বের করেন এবং জানতে চান, তাদের মধ্যে কে তাঁর কিরাআত অনুযায়ী কুরআন পড়তে পারে। তারা জানায়, সবাই পারে। পরে তিনি জানতে চান, সবচেয়ে ভালো হাফেজ কে। সবাই আলকামা (রহঃ)-এর দিকে ইশারা করে। আবূ দারদা তাকে জিজ্ঞেস করেন, আবদুল্লাহ ইবনে মাসউদকে সূরা আল-লাইল কীভাবে পড়তে শুনেছেন। আলকামা বলেন, তিনি وَالذَّكَرِ وَالْأُنْثٰى এভাবে শুনেছেন। আবূ দারদা তখন বলেন, তিনিও নবী صلى الله عليه وسلم-কে এভাবেই পড়তে শুনেছেন। তিনি অন্যদের চাপ মানতে রাজি হননি। এই বর্ণনা কিরাআত সংরক্ষণ, হাফেজদের মর্যাদা এবং শোনা ইলমে দৃঢ় থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের কিরাআত শেখার ক্ষেত্রে মুখে মুখে শোনা পাঠের গুরুত্ব আছে।
  • সাহাবিরা নবী صلى الله عليه وسلم থেকে শোনা বিষয় সংরক্ষণে দৃঢ় ছিলেন।
  • হাফেজ ও ভালো কারীর ইলম সমাজে মূল্যবান।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন