৬৫/৩৪৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৯০৯ - গর্ভবতী নারীর ইদ্দত ও সুবাইআ (রাঃ)

পরিচ্ছেদ নাই।

গর্ভবতী নারীর ইদ্দত: সুবাইআ আসলামিয়া (রাঃ)-এর হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯০৯

سَعْدُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ أَخْبَرَنِيْ أَبُوْ سَلَمَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُوْ هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِيْ فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِيْنَ لَيْلَةً فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الْأَجَلَيْنِ قُلْتُ أَنَا ﴾وَأُوْلَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ﴿ قَالَ أَبُوْ هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِيْ يَعْنِيْ أَبَا سَلَمَةَ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلَامَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ وَهِيَ حُبْلَى فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِيْنَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُوْلُ اللهِ ﷺ وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيْمَنْ خَطَبَهَا.

আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ হুরাইরাহ (রাঃ) ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-এর কাছে ছিলেন, এমন সময় এক ব্যক্তি ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-এর কাছে এলেন এবং বললেন, এক মহিলা তাঁর স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর বাচ্চা প্রসব করেছে। সে এখন কীভাবে ইদ্দত পালন করবে, এ বিষয়ে আমাকে ফতোয়া দিন। ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বললেন, ইদ্দত সম্পর্কিত হুকুম দু’টির যেটি দীর্ঘ, তাকে সেটি পালন করতে হবে।আবূ সালামাহ (রহঃ) বলেন, আমি বললাম, আল্লাহ্‌র হুকুম তো হল ঃ গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। আবূ হুরাইরাহ (রাঃ) বলেন, আমি আমার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ আবূ সালামাহ্র সঙ্গে আছি। তখন ইব্‌নু ‘আব্বাস (রাঃ) তাঁর ক্রীতদাস কুরায়বকে বিষয়টি জিজ্ঞেস করার জন্য উম্মু সালামাহ (রাঃ)-এর কাছে পাঠালেন।তিনি বললেন, সুবায়‘আ আসলামিয়া (রাঃ)-এর স্বামীকে হত্যা করা হল, তিনি তখন গর্ভবতী ছিলেন। স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর তিনি সন্তান প্রসব করলেন। এরপরই তার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বিয়ে করিয়ে দিলেন। যারা তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন আবুস্ সানাবিল তাদের মধ্যে একজন।

[৫৩১৮] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৪১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৪৫)

অনুবাদের উৎস

সংকলক:
শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্‌ আল বুখারী আল-জু’ফী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বিষয়সমূহ

সহীহ বুখারী হাদিস ৪৯০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি ইবন আব্বাস (রাঃ)-এর কাছে এসে জানতে চাইলেন, এক নারী স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর সন্তান প্রসব করেছে; তার ইদ্দত কী হবে? ইবন আব্বাস (রাঃ) প্রথমে দীর্ঘ সময়ের কথা বললেন। আবু সালামা (রহঃ) কুরআনের আয়াত উল্লেখ করে বললেন, গর্ভবতী নারীদের ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত। এরপর উম্মু সালামা (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করা হলো। তিনি সুবাইআ আসলামিয়া (রাঃ)-এর ঘটনা বললেন: স্বামী নিহত হওয়ার পর তিনি গর্ভবতী অবস্থায় চল্লিশ দিন পর সন্তান প্রসব করেন। এরপর বিয়ের প্রস্তাব আসে এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর বিয়ে দেন। এই হাদিসে ইদ্দতের বিষয়ে দলিল যাচাইয়ের গুরুত্ব দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভবতী নারীর ইদ্দত সম্পর্কে সরাসরি দলিল দেখা জরুরি।
  • মতভেদ হলে জ্ঞানী সাহাবীদের কাছে যাচাই করা হয়েছে।
  • সুবাইআ (রাঃ)-এর ঘটনা একটি বাস্তব উদাহরণ হিসেবে এসেছে।
  • প্রশ্নের জবাবে কুরআনের আয়াত ও হাদিস দুটিই গুরুত্ব পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন