৬৫/৩৪৭. অধ্যায়ঃ

পরিচ্ছেদ নাই।

ঋতুমতী অবস্থায় তালাক ও ইদ্দতের সঠিক নিয়ম

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯০৮

يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنِيْ عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِيْ سَالِمٌ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَذَكَرَ عُمَرُ لِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَتَغَيَّظَ فِيْهِ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ لِيُرَاجِعْهَا ثُمَّ يُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيْضَ فَتَطْهُرَ فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا قَبْلَ أَنْ يَمَسَّهَا فَتِلْكَ الْعِدَّةُ كَمَا أَمَرَ اللهُ عَزَّ وَجَلَّ.

‘আবদুল্লাহ্ ইব্‌নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর ঋতুমতী স্ত্রীকে তালাক দেওয়ার পর উমর (রাঃ) তা রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করলেন। এতে রসূলুল্লাহ (ﷺ) অত্যন্ত নাখোশ হলেন। এরপর তিনি বললেন, সে যেন তাকে ফিরিয়ে নেয়। এরপর পবিত্রাবস্থা না আসা পর্যন্ত তাকে নিজের কাছে রেখে দিক। এরপর ঋতু এসে আবার পবিত্র হলে তখন যদি তালাক দিতে চায় তাহলে পবিত্রাবস্থায় স্পর্শ করার পূর্বে সে যেন তাকে তালাক দেয়। এটি সেই ইদ্দত যেটি পালনের নির্দেশ আল্লাহ দিয়েছেন।

[৫২৫১, ৫২৫২, ৫২৫৩, ৫২৫৮, ৫২৬৪, ৫৩৩২, ৫৩৩৩, ৭১৬০] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৪০,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৪৪)

সহীহ বুখারী হাদিস ৪৯০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি তাঁর স্ত্রীকে ঋতুমতী অবস্থায় তালাক দেন। উমর (রাঃ) বিষয়টি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে বললে নবী صلى الله عليه وسلم এতে নাখোশ হন। এরপর তিনি নির্দেশ দেন, স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে। তারপর পবিত্র হওয়া পর্যন্ত তাকে নিজের কাছে রাখতে হবে। এরপর আবার ঋতু এসে পবিত্র হলে, যদি তালাক দেওয়ার ইচ্ছা থাকে, তবে পবিত্র অবস্থায় স্পর্শ করার আগে তালাক দিতে হবে। নবী صلى الله عليه وسلم এটাকে আল্লাহর নির্দেশিত ইদ্দতের পথ হিসেবে উল্লেখ করেছেন। এই হাদিসে তালাকের ক্ষেত্রে আবেগ নয়, শরিয়তের নিয়ম মানার শিক্ষা স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋতুমতী অবস্থায় তালাক দেওয়া নিয়ে নবী صلى الله عليه وسلم অসন্তুষ্ট হয়েছেন।
  • তালাকের বিষয়ে নিয়ম ও সময়ের প্রতি সতর্ক থাকা দরকার।
  • ভুল হলে সংশোধনের পথ হিসেবে স্ত্রীকে ফিরিয়ে নিতে বলা হয়েছে।
  • ইদ্দতের বিধান আল্লাহর নির্দেশের সঙ্গে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন