৬৫/৩৪১. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: এটা এ কারণে যে, তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাই তারা বোঝে না। (সূরা মুনাফিকুন ৬৩/৩)
সত্যবাদিতা ও মুনাফিকদের অস্বীকার: যায়দ (রাঃ)-এর ঘটনা
সহিহ বুখারী : ৪৯০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯০২
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَمَّا قَالَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ لَا تُنْفِقُوْا عَلَى مَنْ عِنْدَ رَسُوْلِ اللهِ وَقَالَ أَيْضًا لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِيْنَةِ أَخْبَرْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَامَنِي الْأَنْصَارُ وَحَلَفَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ مَا قَالَ ذَلِكَ فَرَجَعْتُ إِلَى الْمَنْزِلِ فَنِمْتُ فَدَعَانِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ فَقَالَ إِنَّ اللهَ قَدْ صَدَّقَكَ وَنَزَلَ {هُمُ الَّذِيْنَ يَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا} الْآيَةَ وَقَالَ ابْنُ أَبِيْ زَائِدَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ أَبِيْ لَيْلَى عَنْ زَيْدٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم
যায়দ ইব্নু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন উবাই যখন বলল, “আল্লাহর রসূলের সাহাবিদের জন্য তোমরা ব্যয় করবে না” এবং এ-ও বলল যে, “যদি আমরা মদিনায় প্রত্যাবর্তন করি.....।” তখন এ খবর আমি নবী (ﷺ)-কে জানিয়ে দিলাম। এ কারণে আনসারগণ আমাকে ভর্ৎসনা করলেন এবং আবদুল্লাহ ইবন উবাই কসম করে বলল, এমন কথা সে বলেনি।এরপর আমি আমার অবস্থানে ফিরে আসলাম এবং ঘুমিয়ে পড়লাম। এরপর রসূলুল্লাহ (ﷺ) আমাকে ডেকে পাঠালেন। আমি তাঁর কাছে গেলাম। তখন তিনি বললেন, আল্লাহ তোমাকে সত্য বলে ঘোষণা করেছেন এবং অবতীর্ণ করেছেন- “তারা বলে তোমরা ব্যয় করবে না....শেষ পর্যন্ত। ইবনু আবূ যায়িদাহ (রহঃ) উক্ত হাদীস যায়দ ইবন আরকামের মাধ্যমে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
[৪৯০০] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৩৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৩৮)
সহিহ বুখারী হাদিস ৪৯০২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বিষয়টি আরও সংক্ষিপ্তভাবে এসেছে। আবদুল্লাহ ইবন উবাই রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাহাবিদের জন্য ব্যয় না করার কথা বলল এবং মদিনায় ফিরে দুর্বলদের বের করে দেওয়ার কথাও বলল। যায়দ ইবন আরকাম (রাঃ) খবরটি নবী صلى الله عليه وسلم-কে জানালেন। এ কারণে আনসারদের কিছু লোক তাঁকে ভর্ৎসনা করল, আর আবদুল্লাহ ইবন উবাই কসম করে অস্বীকার করল। যায়দ (রাঃ) দুঃখ নিয়ে ঘরে ফিরে ঘুমিয়ে পড়লেন। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে সত্য বলে ঘোষণা করেছেন। এই হাদিসে সত্যবাদিতা, ধৈর্য এবং মুনাফিকদের কথা অস্বীকার করার বাস্তব দিক দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সত্য কথা বলার পর মানুষ ভুল বুঝতে পারে, তবু সত্যের মূল্য থাকে।
- কসম করে অস্বীকার করাও মিথ্যাকে ঢেকে রাখতে পারে না।
- দুঃখের সময় ধৈর্য রাখা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
- আল্লাহ বান্দার সত্যতা প্রকাশ করতে পারেন।
