৬৫/৩৩৫. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: হে নবী! মুমিন নারীরা যখন আপনার কাছে এসে এই মর্মে আনুগত্যের শপথ করে। (সূরা আল-মুমতাহিনা ৬০/১২)

ঈদের সালাতের পর নারীদের উপদেশ ও দানের শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৯৫

مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيْمِ حَدَّثَنَا هَارُوْنُ بْنُ مَعْرُوْفٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ قَالَ وَأَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ أَنَّ الْحَسَنَ بْنَ مُسْلِمٍ أَخْبَرَهُ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ شَهِدْتُ الصَّلَاةَ يَوْمَ الْفِطْرِ مَعَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَأَبِيْ بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيْهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ بَعْدُ فَنَزَلَ نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم فَكَأَنِّيْ أَنْظُرُ إِلَيْهِ حِيْنَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى أَتَى النِّسَاءَ مَعَ بِلَالٍ فَقَالَ {يٰٓأَيُّهَا النَّبِيُّ إِذَا جَآءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلٰٓى أَنْ لَّا يُشْرِكْنَ بِاللهِ شَيْئًا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَه” بَيْنَ أَيْدِيْهِنَّ وَأَرُجُلِهِنَّ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا ثُمَّ قَالَ حِيْنَ فَرَغَ أَنْتُنَّ عَلَى ذَلِكَ فَقَالَتْ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ يَا رَسُوْلَ اللهِ لَا يَدْرِي الْحَسَنُ مَنْ هِيَ قَالَ فَتَصَدَّقْنَ وَبَسَطَ بِلَالٌ ثَوْبَهُ فَجَعَلْنَ يُلْقِيْنَ الْفَتَخَ وَالْخَوَاتِيْمَ فِيْ ثَوْبِ بِلَالٍ.

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ঈদুল ফিতরের দিন ঈদের সালাতে রাসূল (ﷺ)-এর সঙ্গে হাজির ছিলাম এবং আবু বকর (রাঃ), উমর (রাঃ) এবং উসমান (রাঃ)-ও সঙ্গে ছিলেন। তাঁরা সকলেই খুতবার আগে সালাত আদায় করেছেন। সালাত আদায়ের পর তিনি খুতবা দিয়েছেন।এরপর আল্লাহর নবী মিম্বর থেকে নেমেছেন। তখন তিনি যে লোকজনকে হাতের ইশারায় বসাচ্ছিলেন, এ দৃশ্য আমি এখনো যেন দেখতে পাচ্ছি। এরপর তিনি লোকদের দুইভাগ করে সামনের দিকে এগিয়ে গেলেন এবং মহিলাদের কাছে গিয়ে দাঁড়ালেন। তাঁর সঙ্গে বিলাল (রাঃ)-ও ছিলেন। এরপর তিনি পাঠ করলেন, “হে নবী! মুমিন নারীগণ যখন তোমার কাছে এসে বায়আত করে এ মর্মে যে, তারা আল্লাহর সঙ্গে কোন কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না এবং তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না।” তিনি পূর্ণ আয়াত তিলাওয়াত করে সমাপ্ত করলেন। এরপর তিনি আয়াত শেষ করে বললেন, এ শর্ত পূরণে তোমরা রাজি আছ কি?একজন মহিলা বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! এ ব্যতীত আর কোন মহিলা কোন উত্তর দেয়নি। এ মহিলাটি কে ছিল, হাসান (রাঃ) তা জানতেন না। রাসূল (ﷺ) বললেন, তোমরা দান করো। বিলাল (রাঃ) তাঁর কাপড় বিছিয়ে দিলেন। তখন মহিলারা তাদের রিং ও আংটি বিলাল (রাঃ)-এর কাপড়ে ছুঁড়ে ফেলতে লাগলেন।

[৯৮] (আধুনিক প্রকাশনীঃ ৪৫২৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৩১)

সহিহ বুখারী হাদিস ৪৮৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) ঈদুল ফিতরের দিনের একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি রাসূল (صلى الله عليه وسلم), আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদের সালাতে উপস্থিত ছিলেন। সবাই খুতবার আগে সালাত আদায় করেছেন, তারপর খুতবা দিয়েছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) পুরুষদের বসতে ইশারা করে মহিলাদের কাছে যান, সঙ্গে ছিলেন বিলাল (রাঃ)। তিনি নারীদের বায়আতের আয়াত পাঠ করেন এবং জিজ্ঞেস করেন, তারা কি এই শর্তে আছে। তারপর বলেন, তোমরা দান করো। বিলাল (রাঃ) কাপড় বিছিয়ে দিলে নারীরা রিং ও আংটি দান করতে থাকেন। এতে ঈদের সালাত, উপদেশ ও দানের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদের সালাত খুতবার আগে আদায় করা হয়েছে।
  • রাসূল (صلى الله عليه وسلم) নারীদের আলাদা করে উপদেশ দিয়েছেন।
  • বায়আতের শর্ত স্মরণ করিয়ে সৎ পথে থাকার আহ্বান করা হয়েছে।
  • নারীরা নিজেদের অলংকার থেকেও দান করেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন