৬৫/৩২২. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: অচিরেই এ দল পরাভূত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করে পালাবে। (সূরা আল-কামার ৫৪/৪৫)
সহিহ বুখারী : ৪৮৭৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৭৫
مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حَوْشَبٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ ح و مُحَمَّدٌ حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ عَنْ وُهَيْبٍ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ فِيْ قُبَّةٍ يَوْمَ بَدْرٍ اللَّهُمَّ إِنِّيْ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ اللهُمَّ إِنْ تَشَأْ لَا تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ فَأَخَذَ أَبُوْ بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ يَا رَسُوْلَ اللهِ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ وَهُوَ يَثِبُ فِي الدِّرْعِ فَخَرَجَ وَهُوَ يَقُوْلُ {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ}.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূল (ﷺ) বদর যুদ্ধের দিন একটি ছোট্ট তাঁবুতে অবস্থান করে এ দোয়া করেছিলেন- হে আল্লাহ! আমি তোমার নিকট তোমার ওয়াদা ও অঙ্গীকার বাস্তবায়ন কামনা করছি! হে আল্লাহ! তুমি যদি চাও, আজকের দিনের পর তোমার ইবাদত না করা হোক... ঠিক এ সময়ই আবূ বকর (রাঃ) তাঁর হস্ত ধারণ পূর্বক বললেন, হে আল্লাহর রসূল! যথেষ্ট হয়েছে। আপনি আপনার প্রতিপালকের নিকট অনুনয়-বিনয়ের সঙ্গে বহু দোয়া করেছেন। এ সময় রসূল (ﷺ) বর্ম পরিহিত অবস্থায় উঠে দাঁড়ালেন। তাই তিনি আয়াত দু’টো পড়তে পড়তে তাঁবু থেকে বেরিয়ে এলেন, “এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে” (সূরা আল-কামার ৫৪/৫১)।
[২৯১৫] (আধুনিক প্রকাশনীঃ ৪৫০৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫১১)
