৬৫/২৯৫. অধ্যায়ঃ
এবং আত্মীয়ের বন্ধন ছিন্ন করবে। (সূরা মুহাম্মাদ ৪৭/২২)
আত্মীয়তার বন্ধন: রাহিম ও আল্লাহর প্রতিশ্রুতি
সহীহ বুখারী : ৪৮৩০
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৩০
خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ قَالَ حَدَّثَنِيْ مُعَاوِيَةُ بْنُ أَبِيْ مُزَرِّدٍ عَنْ سَعِيْدِ بْنِ يَسَارٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَلَقَ اللهُ الْخَلْقَ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتْ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ فَقَالَ لَهُ مَهْ قَالَتْ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيْعَةِ قَالَ أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ قَالَتْ بَلَى يَا رَبِّ قَالَ فَذَاكِ قَالَ أَبُوْ هُرَيْرَةَ اقْرَءُوْا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوْا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوْآ أَرْحَامَكُمْ}.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেন। এ থেকে তিনি নিস্ক্রান্ত হলে ‘রাহিম’ (রক্ত সম্পর্ক) দাঁড়িয়ে পরম করুণাময়ের আঁচল টেনে ধরল। তিনি তাকে বললেন, থামো। সে বলল, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী লোক থেকে আশ্রয় চাওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। আল্লাহ বললেন, যে তোমাকে সম্পর্কযুক্ত রাখে, আমিও তাকে সম্পর্কযুক্ত রাখব; আর যে তোমার হতে থেকে সম্পর্ক ছিন্ন করে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব এতে কি তুমি খুশি নও? সে বলল, নিশ্চয়ই, হে আমার প্রভু। তিনি বললেন, যাও তোমার জন্য তাই করা হল। আবূ হুরাইরা (রাঃ) বলেন, ইচ্ছে হলে তোমরা পড়, “ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।”
[৪৮৩১, ৪৮৩২, ৫৯৮৭, ৭৫০২; মুসলিম ৪৫/৬, হাঃ ২৫৫৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৬৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৬৭)
সহীহ বুখারী হাদিস ৪৮৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আত্মীয়তার বন্ধন বা রাহিমের মর্যাদা খুব শক্তভাবে এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার পর রাহিম দাঁড়িয়ে পরম করুণাময়ের আঁচল ধরে। সে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী থেকে আশ্রয় চায়। আল্লাহ বলেন, যে তোমাকে যুক্ত রাখে, আমিও তাকে যুক্ত রাখব; আর যে তোমাকে ছিন্ন করে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব। এরপর আবূ হুরাইরা (রাঃ) কুরআনের আয়াত পড়তে বলেন, যেখানে পৃথিবীতে ফাসাদ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কথা আছে। এই হাদিস আত্মীয়তা, পরিবার ও সমাজের সম্পর্ককে শুধু সামাজিক বিষয় হিসেবে নয়, আল্লাহর কাছে গুরুতর বিষয় হিসেবে দেখায়। তাই সম্পর্ক রক্ষা, খোঁজ নেওয়া এবং অকারণে সম্পর্ক না ভাঙা মুমিনের দায়িত্ব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ।
- সম্পর্ক রাখা আল্লাহর রহমত লাভের কারণ হতে পারে।
- অকারণে আত্মীয়তা ছিন্ন করা ভয়ংকর বিষয়।
- পরিবারের সম্পর্ক রক্ষায় সচেতন থাকা দরকার।
